সাগরে ভেসে থাকা ব্যক্তিকে হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪

সাগরে ভেসে থাকা ব্যক্তিকে হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ |
উত্তাল সাগর। আছড়ে পড়ছে একের পর এক ঢেউ। যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। এমনই এক উত্তাল সাগরে একটি কুলারের ওপর ভেসেছিলেন এক ব্যক্তি। সাগর পাড় থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অসহায়ভাবে ভেসে থাকা ওই ব্যক্তিকে অবশেষে উদ্ধার করা হয়েছে। তাকে বাঁচাতে পাঠানো হয় মার্কিন কোস্টগার্ডের উদ্ধারকারীদের। ভিডিও ফুটেজে দেখা যায়, কোস্টগার্ডের ডুবুরিরা তাকে উদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছেন। হারিকেন মিল্টনের আঘাতে মাছ ধরা নৌকার ওই জেলের এমন করুণ অবস্থা হয়েছিল। তবে কোস্টগার্ডের সদস্যদের দক্ষতায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে ভয়াবহ হারিকেন মিল্টন। ঘণ্টায় প্রায় ৭৫-৯০ মাইল বাতাসের গতিবেগ ছিল ঘূর্ণিঝড়টির। সাগরেও আছড়ে পড়ে ২০-২৫ ফুট উঁচু ঢেউ। এমন

পরিস্থিতিতে মাছধরা একটি জলযানের নাবিক ছিলেন ওই ব্যক্তি। সোমবার ওই নৌকা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। হারিকেন মিল্টনে প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। উপড়ে গেছে গাছপালা। মার্কিন গণমাধ্যম বলছে, মিল্টনের কারণে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আর বিদ্যুৎহীন হয়েছে কয়েক লাখ মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া