সাকিবের শেষ টেস্ট ভারতে না বাংলাদেশে, যা বলছেন তামিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ September, ২০২৪

সাকিবের শেষ টেস্ট ভারতে না বাংলাদেশে, যা বলছেন তামিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ September, ২০২৪ |
সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট নিয়ে আলোচনা তুঙ্গে। কানপুরে চলমান ম্যাচটিই শেষ টেস্ট হতে যাচ্ছে নাকি তার ইচ্ছে অনুযায়ী বাংলাদেশে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট থেকে অবসর নিতে পারবেন–সে বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণায় সাকিব বলেছিলেন, ক্যারিয়ারের শেষ টেস্ট তিনি খেলতে চান দেশের মাটিতে। তবে তিনি যে দেশে আসবেন এবং দেশ থেকে আবার বিদেশে যাবেন, এই গোটা প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্বিঘ্নে দেশ ছেড়ে যাওয়ার নিশ্চয়তাও দিতে হবে। সাকিবের এই ঘোষণার পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাফ বলে দিয়েছেন, সাকিবের নিরাপত্তার দায়িত্ব বিসিবি নেবে না। নিরাপত্তার ব্যাপারটি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে বলে মনে করেন

বিসিবি সভাপতি। সাকিবের নিরাপত্তা ইস্যুতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ভাষ্য, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’ এবার কানপুর টেস্টের ধারাভাষ্যকক্ষ থেকে তামিম ইকবালও সাকিবের শেষ টেস্ট নিয়ে মুখ খুলেছেন। তার মতে, ‘হয়তো এটাই (কানপুর টেস্ট) তার ক্যারিয়ারের শেষ টেস্ট।’ প্রসঙ্গত, রাজধানীর আদাবর থানায় সাকিব আল হাসানের নামে একটি হত্যা মামলা রয়েছে। তাই দেশে ফিরে টেস্ট সিরিজে অংশ নেওয়া এবং সিরিজের পর নির্বিঘ্নে দেশত্যাগ করা নিয়ে উদ্বেগ রয়েছে তার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার ১৩ ট্রাই-সিরিজের মধ্যে জয় মাত্র ১টিতে, পরিসংখ্যান যেমন বলছে টাইগারদের শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই মেসির নামে নতুন ফুল, পাপড়িতে আর্জেন্টিনার রং