ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২২ মে
বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সফল করতে নিউইয়র্কে মতবিনিময় সভা — সংস্কৃতি, ঐতিহ্য ও প্রগতির দৃঢ় অঙ্গীকার
ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: জামিল লিমনের লাশ উদ্ধার, নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত
নিউইয়র্কে ৪০তম ফোবানা কনভেনশন উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ
নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩
সাবওয়ে স্টেশন থেকে ১জনের মরদেহ উদ্ধার, হামলার শঙ্কা
সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল
তদন্ত কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া ওই দুই তরুণ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট তথা আইএস-এর সমর্থক। মেয়রের বাসভবনের সামনে হামলা ছাড়াও নিউ ইয়র্ক সিটির বেশ কয়েকটি স্থানে আক্রমণের পরিকল্পনা করছিলেন তারা।
নিউ ইয়র্ক সিটির মেয়রের বাসভবন গ্রেসি মেনশনে বিস্ফোরক হামলা চেষ্টায় গ্রেপ্তার ২ তরুণের পরিকল্পনা সম্পর্কে আরও তথ্য জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
গ্রেপ্তার হওয়া ওই তরুণ হলেন পেনসিলভেনিয়া স্টেইটের বাসিন্দা ইব্রাহিম কাইয়ুমি(১৯) ও এমির বালাত(১৮)।
শনিবার গ্রেসি মেনশনের সামনে মুসলিম-বিরোধ ইস্যুতে এক পাল্টাপাল্টি বিক্ষোভ চলাকালে তাদের বিস্ফোরক ডিভাইসসহ আটক করা হয়।
তদন্ত কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া ওই দুই তরুণ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট তথা আইএস-এর সমর্থক।
মেয়রের বাসভবনের সামনে হামলা ছাড়াও নিউ ইয়র্ক সিটির বেশ কয়েকটি স্থানে
আক্রমণের পরিকল্পনা করছিলেন তারা। পেনসিলভেনিয়ার বাকস কাউন্টির একটি স্টোরেজে তল্লাশি চালানোর এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ। তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন্দের ব্যবহৃত একটি নোটবুক খুঁজে পাওয়া যায়। ওই নোটবুকে সিটির শপিং সেন্টারসহ বেশ কিছু হামলা করার কথা লেখা ছিল। নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুর কথা উল্লেখ না থাকলেও হামলার পরিকল্পনা চলছিল প্রায় এক সপ্তাহ ধরে। তদন্তে খুঁজে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, ২ মার্চ পেনসিলভেনিয়ার পেন্ডেলে একটি আতশবাজির দোকান থেকে ২০ ফুট লম্বা সেফটি ফিউজ কিনছেন বালাত। যা পরে ঘরে তৈরি বিস্ফোরক বানাতে ব্যবহার করেন। বর্তমানে আইএসকে সমর্থন দেওয়া, বিস্ফোরক ব্যবহার এবং মানুষের মধ্যে বিস্ফোরক ফাটানোর অভিযোগে আটক আছেন কাইয়ুম ও বালাত।