সংস্কারের ১৪ দফা দাবি নিয়ে শিক্ষা অধিকার সংসদের আত্মপ্রকাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪

সংস্কারের ১৪ দফা দাবি নিয়ে শিক্ষা অধিকার সংসদের আত্মপ্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ |
বৈষম্যহীন, যুগোপযোগী ও গতিশীল শিক্ষাব্যবস্থা বিনির্মাণে সংস্কারের ১৪ দফা দাবি জানিয়েছে শিক্ষা অধিকার সংসদ। মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে শিক্ষা সংস্কারের একগুচ্ছ সুপারিশ জানানো হয়। এ সময় সংগঠনটির আহ্বায়ক, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসরিয়াল ফেলো ও আন্তর্জাতিক শিক্ষা গবেষক অধ্যাপক ড. এম নিয়াজ আসাদুল্লাহ ১৪ দফা সংস্কারের প্রস্তাব করেন। এর মধ্যে রয়েছে স্থায়ী শিক্ষা কমিশন গঠন, শিক্ষাক্রম ও মূল্যায়ন আধুনিকায়ন, শিক্ষামান যাচাই ব্যবস্থার আন্তর্জাতিকীকরণ, এডুকেশন পারফরম্যান্স ডেলিভারি ইউনিট প্রতিষ্ঠা, পাঠদানের ব্যাঘাত প্রতিরোধে শিক্ষা রক্ষাকবচ চালু, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গনের নিশ্চয়তা প্রদান। সংগঠনটির অন্য দাবির মধ্যে রয়েছে- শিক্ষায় সামাজিক সুরক্ষা, শিক্ষক ও শিক্ষা প্রশাসনকে বিরাজনীতিকরণ, শিক্ষকদের পুনঃপ্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি,

বিশ্ববিদ্যালয়ের অনিয়ন্ত্রিত প্রসার সংকোচন ও মানের পুনর্মূল্যায়ন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মৌলিক সংস্কার সাধন, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব, ক্ষমতায়ন ও কার্যকর ছাত্র-সংসদ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। এ সময় প্রতিটি প্রস্তাবের পক্ষে বিস্তারিত বর্ণনা তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন, নির্বাহী সদস্য মিসবাহুর রহমান আসিম, মাহফুজুর রহমান মানিক, ওমর ফারুক, রমিজুল ইসলাম রুমি ও মিনহাজুল আরেফিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ