শ্রীলংকার রাজনীতিতে আবার ফিরছে রাজাপাকসে পরিবার, নেতৃত্বে কে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীলংকার রাজনীতিতে আবার ফিরছে রাজাপাকসে পরিবার, নেতৃত্বে কে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ |
২০২২ সালে দেশজুড়ে ব্যাপক গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এবার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সামনে রেখে ফের শ্রীলংকার রাজনীতিতে সক্রিয় হচ্ছে রাজাপাকসে পরিবার। জানা গেছে, শ্রীলংকার বৃহত্তম রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজানা পেরুমনার (এসএলপিপি) প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন নামাল রাজাপাকসে। ৩৮ বছর বয়সি নামাল দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছেলে। মাহিন্দা একসময় দেশটির প্রেসিডেন্টও ছিলেন। আবার নামাল গত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাতিজা। এদিকে শুক্রবার এক প্রতিবেদনে ভয়েস আমেরিকা জানিয়েছে, নামাল রাজাপাকসে নিজেকে ‘পরিবর্তনের দূত’ হিসেবে উপস্থাপন করছেন। কিন্তু অনেকেই তার প্রার্থিতাকে তার বিতর্কিত পরিবারের ক্ষমতায় ফিরে আসার প্রচেষ্টা হিসেবে দেখছেন। প্রতিবেদনে আরো বলা হয়, নামাল রাজাপাকসে নিজেকে উপস্থাপন করছেন

এমন ভাবে যে, তিনি শ্রীলংকার জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ এনে দিবেন। এএফপিকে নামাল জানান, ‘আমার বা আমার পরিবারের জন্য দুর্নীতির অভিযোগ সাধারণ বিষয় না। আপনি যদি এই দেশের সকল রাজনীতিকের দিকে তাকান বা আমাদের অঞ্চলসহ সারা বিশ্বে...তাদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।’ নামাল বলেন, ‘মানুষ বুঝতে পারবে, কারণ আপনি যদি বর্তমান সময়ের দিকে তাকান, সবাই একে অপরকে দোষারোপ করছে।’ ২০২০ থেকে ২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুতির আগ পর্যন্ত শ্রীলংকার যুব এবং ক্রীড়ামন্ত্রী ছিলেন নামাল। এবার তরুণ নামালের হাত ধরে নতুন মোড়কে রাজনীতিতে ফিরতে মরিয়া সমালোচিত রাজাপাকসে পরিবার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া