ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি?
বাংলাদেশের গ্যাস সংকটের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ: অনুসন্ধানভিত্তিক তথ্য-উপাত্তের বিশ্লেষণ
২৭তম বিসিএসের ৫৬ জন শিক্ষানবিশ এএসপিকে পূর্ণ প্রশিক্ষণ ছাড়াই পদায়ন
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ
পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট
অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ
ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’
শ্রমিকদের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের ভূমিকা আগের সরকারের মতোই: আনু মুহাম্মদ
শ্রমিকদের দাবির ব্যাপারে আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গির বিশেষ পার্থক্য নেই, অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি ও ভূমিকা আগের সরকারের মতোই বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। একইসঙ্গে শ্রমিকদের আন্দোলনকে চক্রান্ত আখ্যা দিয়ে ন্যায্য দাবি নাকচ করে দেওয়ার নিন্দা জানিয়েছেন তিনি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গত ৪ সেপ্টেম্বর বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের লোকজনসহ বহিরাগতরা রয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, আজ (৪ সেপ্টেম্বর) থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে।
শ্রমিক আন্দোলন নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শ্রমজীবী
মানুষের বড় ভূমিকা ছিল। কিন্তু শ্রমজীবী মানুষের মূল সমস্যাগুলো সমাধান বা তাদের পাশে সরকারকে দাঁড়াতে দেখা যাচ্ছে না। তিনি বলেন, শ্রমিকরা বিক্ষোভ করেছিল সুনির্দিষ্ট দাবির পরিপ্রেক্ষিতে। কিন্তু তাদের দাবির প্রতি কোনো ধরনের মনোযোগ দেওয়া হয়নি। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের দৃষ্টিভঙ্গি ও ভূমিকা আগের সরকারের মতোই। একইভাবে সমস্ত আন্দোলনকে ‘চক্রান্ত, বহিরাগত’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। শ্রমিকদের প্রতি দৃষ্টিভঙ্গি ও আইনগত কাঠামোর পরিবর্তন না হওয়ায় এমনটা হচ্ছে বলেও মন্তব্য করেন আনু মুহাম্মদ।