ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা
হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির!
তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট
শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ
৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স
চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব
বাংলাদেশে আবার ফিরে আসছে সাম্প্রদায়িক হামলার – টার্গেট আবার পুরোহিত ও হিন্দুদের পূজা আর্চনা
শেরপুরে বিনামূল্যে বিতরণের ৯ হাজার বই জব্দ, আটক ১
শেরপুরে সদর উপজেলায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধাতিয়াপাড়া এলাকা থেকে বইগুলো জব্দ করা হয়। আটককৃতের নাম মাইদুল (৩২)।
অভিযানের সময় ঢাকাগামী একটি পিকআপে তল্লাশী চালানো হয়। এ সময় পিকআপটিতে অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় ৯ হাজার বই উদ্ধার করে পুলিশ।পরে চালকের দেয়া তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, বইগুলো বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারির সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিক্রির উদ্যেেশে ঢাকা নেয়া হচ্ছিল। এরইমধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। জব্দকৃত বইগুলো বর্তমানে সদর থানায় রাখা হয়েছে।



