শেরপুরে গ্রেপ্তার সহকর্মীকে আদালতে দেখতে গিয়ে কারাগারে গেলেন সাংবাদিক নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫
     ৯:৩১ পূর্বাহ্ণ

শেরপুরে গ্রেপ্তার সহকর্মীকে আদালতে দেখতে গিয়ে কারাগারে গেলেন সাংবাদিক নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ | ৯:৩১ 129 ভিউ
শেরপুরে পৃথক দুটি মামলায় দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাংবাদিকরা হলেন নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ এবং কালবেলার উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন সরকার বাবু, একই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি নূর হোসেন। শেরপুর সদর থানার ওসি জোবায়দুল আলম জানান, গত ১৮ জানুয়ারি রাতে নকলা হলপট্টি এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা নূর হোসেনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। অপরদিকে, ১৯ জানুয়ারি বিকেলে শেরপুর জেলা শহরের নয়ানী বাজার এলাকা থেকে মোশারফ হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূর হোসেন ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে

আসছিলেন। এ কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নকলা উপজেলা সমন্বয়ক এসএম মাসুমসহ ১০-১৫ জন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যান। পরে তাকে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেপ্তার দেখানো হয়। উল্লেখ্য, মোশারফ হোসেন নকলা উপজেলায় গত বছর অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট প্রশাসনের গাড়ি চাপায় নিহত সবুজ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যদিও মামলার এজাহারে তার নাম ছিলো না। রোববার দুপুরে নূর হোসেনকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে দেখা করতে আদালতে এসেছিলেন মোশারফ হোসেন সরকারসহ বেশ কয়েকজন সাংবাদিক। বৈষম্যবিরোধী আন্দোলনের

নেতৃবৃন্দ জানান, নূর হোসেনকে আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি ছাত্রলীগের পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়ায় তাকে আইনের আওতায় আনা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস