লিটনদের ভারত পরীক্ষা আজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫
     ৮:২৯ পূর্বাহ্ণ

লিটনদের ভারত পরীক্ষা আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:২৯ 91 ভিউ
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর লিটন দাসদের ফাইনালে ওঠার সমীকরণ বেশ সহজই বলা চলে। তবে সহজটা আবার কঠিনও বটে। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সূর্যকুমার যাদবদের মুখোমুখি হবেন লিটনরা। ম্যাচটি জিতলেই সবার আগে ফাইনাল নিশ্চিতের সুযোগ থাকবে লিটনদের। অন্যথায় অপেক্ষা করতে হবে আগামীকাল পাকিস্তান ম্যাচের দিকেও। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরদিন আবার খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। এমন সূচিতে খেলা কঠিন বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি খেলা খুবই কঠিন, ওয়ানডে খেলাও। এটা আদর্শ কিছু না। কিন্তু আমরা

প্রস্তুত আছি। সত্যি বলতে, অনুশীলনে আমরা কঠোর পরিশ্রম করেছি। আমি মনে করি, ছেলেরা পরপর ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট। তবে কোনো দলের জন্যই ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি খেলা ফেয়ার না। এটা মানুষের ধারণার চেয়েও কঠিন।’ দুবাইর উইকেট নিয়ে তিনি বলেন, ‘৪০ ওভারের খেলায় উইকেটে আমি খুব বেশি পার্থক্য দেখিনি। বেশ কয়েকদিন ধরে যা দেখছি, তাতে আমার মনে হয় এটা এখানকার অন্যতম সেরা উইকেট। আমি মনে করি, গত ম্যাচেও এটাই প্রমাণ করেছে। সত্যি বলতে, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। এজন্য বোলারদের কাজটা ঠিকঠাকভাবে করতে হয়েছে। আমি মনে করি, টসের খুব বেশি প্রভাব আছে।’ টস যে প্রভাব ফেলে, তা শ্রীলঙ্কা ম্যাচেও দেখা মিলেছে।

এবার ভারত ম্যাচে লিটনদের আসল পরীক্ষাটাই দেখার অপেক্ষায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের রান আউট নিয়ে উত্তপ্ত মিরপুর, রেগে হেলমেট ছুঁড়ে মারলেন পাকিস্তানের সালমান উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল ৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন আদালতে নাকচ গুরুতর অসুস্থ মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের মুক্তির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বৈশ্বিক নাগরিক সমাজের জরুরি আহ্বান ‘সাউন্ড সিস্টেমের’ সমস্যায় জাতীয় সংগীত শুনতে না পাওয়ায় দাঁড়ায়নি জামায়াত-এনসিপি, দাবি হান্নানের স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির