লন্ডনে যাওয়ার আগে বানোয়াট স্বীকারোক্তিতে সই নেওয়া হয় তারেক রহমানের : শফিক রেহমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪

লন্ডনে যাওয়ার আগে বানোয়াট স্বীকারোক্তিতে সই নেওয়া হয় তারেক রহমানের : শফিক রেহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ |
সিনিয়র সাংবাদিক শফিক রেহমান বলেছেন, তারেক রহমানকে জেলবন্দি করে নিষ্ঠুর নির্যাতন করা হয়। চোখ বাঁধা অবস্থায় তাকে সিলিং থেকে মেঝেতে ফেলে রাখা হয়, তার কোমর ভেঙ্গে যায়। তাকে ঢাকা সেন্ট্রাল জেলের ৩নং মেডিকেল ওয়ার্ডের ৩নং বেডে চিকিৎসার জন্য রাখা হয়। এ চিকিৎসায় কোন উন্নতি না হওয়ায় কিছু বন্ধু দেশের চাপে অফিসাররা বাধ্য হয় তারেক রহমানকে চিকিৎসার জন্য লন্ডনে যেতে দিতে। তবে যাবার আগে জোর করে বানোয়াট শিকারোক্তিতে তার সই নেওয়া হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে বনানী হোটেল লেকশোরে লেখক জয়নাল আবেদীন এর ‘তারিক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসিস কনটেমপোরারি বাংলাদেশ’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বই প্রকাশনী অনুষ্ঠানের বক্তব্যে

অনেকে শেখ হাসিনা পালিয়েছে এমন শব্দ ব্যবহার না করে শেখ হাসিনা চলে গেছে বলায় অনেকটা দুঃখ প্রকাশ করে শফিক রেহমান বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে এ কথা বলতে এখনো অনেকে লজ্জা পায়। এতো লজ্জা কেন? সত্য কথাটা বলতে। সিনিয়র এই সাংবাদিক বলেন, শেখ হাসিনা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পদ্মা সেতু থেকে দুইবার চুবিয়ে উঠানোর কথা বলেছেন, তবে দেখতে হবে তিনি যেন মারা না যান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে টুস করে ফেলে দিতে বলেছেন, তবে এখানে তাকে উঠিয়ে আনার কথা বলেননি। তারমানে তখনই তাকে হত্যার উষ্কানি দিয়েছেন। তিনি আরও বলেন, ওয়ান এলেভেনের সময় খালেদা জিয়া দেশ ছেড়ে পালিয়ে যাননি। পক্ষান্তরে স্বৈরাচারীনি

হাসিনা পালাবে না বলেও পালিয়ে গেছেন অন্তত চারবার। মুক্তিযুদ্ধের সময় তারা বাবা শেখ মুজিব সবাইকে যুদ্ধে নামিয়ে দিয়ে চলে গেছেন পাকিস্তানে আর তিনি পালিয়ে গেছেন ভারতে। তারেক রহমানের বাড়িতে যাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, আমি তার (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) বাড়িতে (লন্ডনে) গিয়ে পিয়ানো দেখে অবাক হয়েছিলাম। আমি তার স্ত্রীকে জিজ্ঞেস করি, এ পিয়ানো কে বাজায়? আমি দেখছি, আমি যে গানগুলো বাজানো শিখছি সে গানগুলো তারেক রহমানের পিয়ানোর এখানে সাজানো। তার স্ত্রী বললো, তারেক কিন্তু ছোটবেলা থেকে গানের অনেক ভক্ত। আমি বললাম, এটা তো কেউ জানে না। গান সে করে না কিন্তু এখানে এসে পিয়ানো শিখতে চেয়েছিল, আমি তাকে

গত জন্মদিনে এটা উপহার দিয়েছি। তারেক রহমান দীর্ঘ দিন লন্ডনে বসবাস করায় সেখানকার শাসনব্যবস্থার আদলে বাংলাদেশের শাসনব্যবস্থা স্বচ্ছ ও জনবান্ধব করে গড়ে তুলবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ জমিরউদ্দীন শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল ইসলাম, প্রো-ভিসি অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, শরিফুল ইসলাম ববি প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্ষমতা গেলে সবার আগে পল্টি দেন তারকা রাজনীতিবিদরা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যতিক্রম? অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের নোয়াখালীতে পেশাদার পর্ন স্টুডিওর সন্ধান: দুই সন্তানসহ দম্পতি কারাগারে বিবস্ত্র অবস্থায় পরনারীর ঘর থেকে যুবদল সভাপতিকে আটকের পর উত্তম-মধ্যম গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি বঙ্গবন্ধুর প্রেরণার উৎসস্থল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৬ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ভারতের নরেন্দ্র কোম্পানি থেকে ২.৩ টন টিয়ার গ্যাস আমদানি সেনাবাহিনীর বেগমগঞ্জ জেলা নির্বাচন অফিসে ঘুষ-দুর্নীতি: এনআইডি জালিয়াতিতে যৌথ সিন্ডিকেটের দৌরাত্ম্য জুলাইতে মার্কিন দূতাবাসের সেফ হাউসে মজহার শিষ্যদের মগজ ধোলাইপর্ব এবং বেহাত বিপ্লব লিওনেল মেসির বাবা আর নেই আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত: ইরান নাটোরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ভারতের জেন জি-রা কি সত্যিই বাড়ি কেনা বন্ধ করে দেবে? উভয় সংকটে ট্রাম্প, কঠিন সিদ্ধান্তের মুখে ওয়াশিংটন মার্কিন নিষেধাজ্ঞায় পিষ্ট কিউবা, ‘আরেকটি গাজা’ হওয়ার সতর্কবার্তা নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র ২০২৭ সালের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দামে হবে বড় উত্থান নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার বিগ বস বাংলার সম্প্রচার শুরু