রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪

রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ |
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবির বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত নিতে বিলম্ব হবে না। আবার তাড়াহুড়া করা হবে না। শিগগিরই নেওয়া হবে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই সংবাদ সম্মেলন হয়। রাষ্ট্রপতির পদত্যাগের দাবি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলে জানান রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি কী বলেছেন, সেটি আমাদের নজরে আনা হয়েছে। আবার তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে, গণদাবি তৈরি হয়েছে, সেটিও বিবেচিত হচ্ছে। তেমনি কিছু রাজনৈতিক দল সাংবিধানিক সংকটের কথাও বলছে।

একটি দলের কয়েকজন নেতা রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক শূন্যতার কথা বলেছে। আবার ওই রাজনৈতিক দলের কেউ কেউ বলেছেন, রাজনৈতিক সংকট হবে না। এটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে। দাবি হচ্ছে, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে।’ এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘তাদের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।’ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে সরকারের সিদ্ধান্ত জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নীতিগত সিদ্ধান্ত সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। কেউ তিনবারের বেশি বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবে না। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজস্ব নিয়ম আছে, তারা নিয়ম মেনে নিয়োগ দেবে। আর সিভিল সার্ভিসের বাইরে যত নিয়োগ আছে, সেখানেও

চাকরিতে প্রবেশের সর্বোচ্চ সীমা ৩২ বছর। এ বিষয়ে তিন থেকে চার কর্মদিবসের মধ্যে প্রজ্ঞাপন হয়ে যাবে। সংবাদ সম্মেলনে সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। তবে আওয়ামী লীগ বা অন্য কোনো সংগঠন নিষিদ্ধের সিদ্ধান্ত নেই তাদের। নিষিদ্ধ সংগঠনের সম্পদ বাজেয়াপ্ত করারও উদ্যোগ আপাতত নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ