রান তাড়ার ইতিহাস গড়ে ফাইনালে পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:০৩ পূর্বাহ্ণ

রান তাড়ার ইতিহাস গড়ে ফাইনালে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:০৩ 134 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে এক রূপকথার রাতের সাক্ষী হলো পাকিস্তান ক্রিকেট। ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেঞ্চুরি করলেন মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগা। তাতে পাহাড়সম লক্ষ্য পানির মতো সহজ হয়ে গেল। এক ওভার ও ৬ উইকেট হাতে রেখেই ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার কীর্তি গড়ে জয় পেয়েছে পাকিস্তান। নিজেদের দুই ম্যাচের দুটি জিতে আগেই ফাইনালে পৌঁছে যায় নিউজিল্যান্ড। আজকের ম্যাচটি পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার জন্য ছিল ডু-অর-ডাই। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে একেবারে মন্দ পারফর্ম করেনি দক্ষিণ আফ্রিকা। দলটির কেউ তিন অঙ্কের দেখা না পেলেও ৮০ রানের বেশি করেছেন তিন ব্যাটার।

এর মধ্যে সর্বোচ্চ ৮৭ রান আসে হাইনরিখ ক্লাসেনের ব্যাটে। অধিনায়ক ও ওপেনার টেম্বা বাভুমা করেন ৮২ রান। ৮৩ রানের ইনিংস খেলেন আগের ম্যাচে কিউইদের বিপক্ষে দেড়শ করা ম্যাথু ব্রিৎজকে। তাদের বিস্ফোরক ইনিংসগুলোতে চড়ে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের পক্ষে খরুচে বোলিংয়ে ৬৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। রানপাহাড় গড়ে স্বস্তিতেই ছিল দক্ষিণ আফ্রিকা। ৯১ রানের মধ্যে পাকিস্তানের ৩ উইকেট তুলে নিয়ে জয়ের সুবাসও জাগিয়েছিল তারা। কিন্তু এরপর সব হিসাব-নিকাশ পালটে দেন রিজওয়ান এবং সালমান। ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় এবং পাকিস্তানের সর্বোচ্চ চতুর্থ উইকেট জুটি গড়ে দলকে লক্ষ্যের দিকে নিয়ে যান তারা। তাদের ২৬০ রানের অবিশ্বাস্য

জুটিতে ইতিহাসগড়া রান তাড়ার সাক্ষী হন করাচি স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেটপ্রেমীরা। ৪৯ তম ওভারের পঞ্চম বলে ফেরার আগে ১০৩ বলে ১৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সালমান। তার ইনিংসে ছিল ১৬টি চার ও দুটি ছক্কার মার। আর অধিনায়ক হিসেবে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়া রিজওয়ানের ব্যাটে ৯ চার ও ৩ ছক্কায় ১২২ রান। এতে ৬ বল বাকি থাকতেই জয়ের আনন্দে ভাসে পাকিস্তান। আগামী ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশ সময় বিকেল তিনটায় একই মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস