রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল: ড. ইউনূসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫

রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল: ড. ইউনূসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫ |
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে প্রগতিশীল এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শিক্ষার্থীদের ছাত্রত্ব ও একাডেমিক সনদ বাতিলের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর চিঠি দিয়েছে ‘গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যান্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি’। কানাডা ভিত্তিক এই সংগঠনটির পক্ষ থেকে ৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে পাঠানো এক জরুরি পিটিশনে অভিযোগ করা হয়, কোনো প্রকার যথাযথ আইনি প্রক্রিয়া (Due Process), আগাম নোটিশ কিংবা সুস্পষ্ট প্রমাণ ছাড়াই শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংগঠনটির চেয়ারপারসন ইশরাত আলম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, মূলত মুক্তিযুদ্ধের চেতনা, প্রগতিশীল গণতান্ত্রিক মূল্যবোধ এবং ধর্মনিরপেক্ষ নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষার্থীদের বেছে বেছে লক্ষ্যবস্তু করা

হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাদের ছাত্রত্ব ও সনদ বাতিলের মতো ঘটনা ঘটছে বলে চিঠিতে দাবি করা হয়। চিঠিতে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদ (আইনের দৃষ্টিতে সমতা), ৩১ অনুচ্ছেদ (আইনের আশ্রয় লাভের অধিকার) এবং ৩৮ অনুচ্ছেদের (সংগঠন করার স্বাধীনতা) সুস্পষ্ট লঙ্ঘন। শিক্ষাবিদরা মনে করেন, রাজনৈতিক উদ্দেশ্যে একাডেমিক শাস্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উচ্চশিক্ষার নৈতিক ভিত্তি এবং ক্যাম্পাসের একাডেমিক স্বাধীনতাকে ক্ষুণ্ন করে। পরিস্থিতি বিবেচনায় সংগঠনটি প্রধান উপদেষ্টার কাছে চারটি সুনির্দিষ্ট দাবি পেশ করেছে: ১. রাজনৈতিক পরিচয় বা বিশ্বাসের ভিত্তিতে যাদের ছাত্রত্ব বা সনদ বাতিল করা হয়েছে, তাদের অবিলম্বে তা ফিরিয়ে দেওয়া। ২. এসব বাতিলের পেছনের প্রশাসনিক প্রক্রিয়া ও উদ্দেশ্য খতিয়ে দেখতে

একটি স্বচ্ছ ও স্বাধীন তদন্ত কমিটি গঠন করা। ৩. রাজনৈতিক বৈষম্যের হাতিয়ার হিসেবে একাডেমিক ব্যবস্থার ব্যবহার রোধে প্রাতিষ্ঠানিক সুরক্ষা নিশ্চিত করা। ৪. সকল শিক্ষার্থীর জন্য সমান আচরণ, সাংবিধানিক অধিকার ও একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করতে সরকার ও প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রকাশ্য অঙ্গীকার। উক্ত পিটিশনে স্বাক্ষর করেছেন দেশ ও বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ এবং মানবাধিকার কর্মীরা। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম. আউয়াল, ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অশোক ভট্টাচার্য ও ড. মৃদুল বোস, কানাডার শেরিডান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোজাম্মেল খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য্য, যুক্তরাষ্ট্রের

নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. শামসুদ্দিন ইলিয়াস এবং মানবাধিকার কর্মী ও আইনজীবী উইলিয়াম স্লোন প্রমুখ। শিক্ষাবিদ ও সচেতন মহল মনে করছেন, শিক্ষা ব্যবস্থার নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় এই চিঠির গুরুত্ব অপরিসীম। তারা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা