রাঘববোয়ালরা এখনো অধরাই রয়ে গেছেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪

আরও খবর

আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা

‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা

রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে

সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো

সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা

চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত

রাঘববোয়ালরা এখনো অধরাই রয়ে গেছেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে সিলেটের গোলাপগঞ্জে নিহত হয়েছেন সাতজন। এ ঘটনায় থানা ও আদালতে পৃথক হত্যা মামলা করেছে নিহতের পরিবারগুলো। এসব মামলায় আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদসহ উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়র ও আওয়ামী লীগ নেতাকর্মীদের। মামলা দায়েরের পর কিছু চুনোপুঁটিকে আটক করলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। ফলে রাঘববোয়ালরা এখনো অধরাই রয়ে গেছেন। জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান উপজেলার ঢাকা দক্ষিণ এলাকার নিশ্চিন্তপুর গ্রামের নাজমুল ইসলাম, শিলঘাট গ্রামের সানি আহমদ, বরকোট গ্রামের তাজ উদ্দিন, উত্তর কানিশাইল গ্রামের কামরুল ইসলাম পাভেল, দত্তরাইল গ্রামের মিনহাজ উদ্দিন, রায়গড় গ্রামের হাসান আহমদ ও পৌর এলাকার

উত্তর ঘোষগাঁয়ের গৌছ উদ্দিন। এ ঘটনার পর থানা ও আদালতে সাতটি মামলা হয়েছে। একটি মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, সাবেক পৌরমেয়র আমিনুল ইসলাম রাবেলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। বাকি ছয়টি মামলায় আসামি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, সাবেক পৌরমেয়র আমিনুল ইসলাম রাবেলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। সূত্র জানায়, মামলা দায়েরের আগেই গা-ঢাকা দেয় আওয়ামী লীগের রাঘববোয়ালরা। কানাডায় পালিয়ে গেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, লন্ডনে পালিয়ে গেছেন

পৌরমেয়র আমিনুল ইসলাম রাবেলসহ মাঠ কাঁপানো প্রভাবশালী নেতারা। এছাড়া যারা বিদেশে পালিয়ে যেতে পারেননি তারা চলে গেছেন আত্মগোপনে। বর্তমানে কেউ নেই এলাকায়। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এখন কোথায় আছেন কেউ বলতে পারছেন না। তিনি দেশের ভেতরে রয়েছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। জানতে চাইলে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাছের বলেন, মামলার মূল আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত কয়েকজনকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি