যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় তরুণের হাত-পা বাঁধল পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় তরুণের হাত-পা বাঁধল পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এক ভারতীয় তরুণকে হাত-পা বেঁধে মাটিতে চেপে ধরে পুলিশ। এমনকি দুজন হাঁটু গেড়ে তার ওপর বসে ছিলেন। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এনডিটিভি ও দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নিওয়ার্ক বিমানবন্দরে ওই ঘটনা ঘটে। গত রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিওয়ার্ক বিমানবন্দর থেকে কুনাল জৈন নামের এক অনাবাসী ভারতীয় ওই ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, ভুক্তভোগী তরুণকে মাটিতে ফেলে চেপে ধরেছে পুলিশ। এরপর দুজন তার দেহের ওপর বসে পড়েন। এ সময় অন্যরা তরুণকে পিছমোড়া করে হাতকড়া পরান। ঘটনার আকস্মিকতায় তরুণ কাঁদতে শুরু করেন। এ সময় তার শ্বাস কষ্টও হচ্ছিল। ভিডিও পোস্টকারী কুনাল বলেন, সম্ভবত ওই তরুণকে নিওয়ার্ক থেকে

ভারতে ফেরত পাঠানো হচ্ছিল। তিনি তো অপরাধী নন। তবু কর্তৃপক্ষ তার সঙ্গে এমন আচরণ কেন করল। এ ঘটনাকে মানবিক ট্র্যাজেডি উল্লেখ করে তিনি লিখেন, ওই তরুণ কারও ক্ষতি করেননি। স্বপ্ন ধাওয়া করে ‍যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এদিকে তরুণকে নির্যাতনের ছবি ও ভিডিও ভাইরাল হলে ভারতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা নরেন্দ্র মোদির দুর্বল পররাষ্ট্র নীতির সমালোচনা করছেন । তারা বলছেন, ভারতের তীব্র প্রতিবাদ করার মানসিকতা না থাকায় অভিবাসীরা আক্রান্ত হচ্ছেন। সমালোচনার পর নড়েচড়ে বসেছে নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেট। তারা এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু যোগাযোগের পর কী ঘটেছে তা এখনো জানা যায়নি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসনবিরোধী অভিযান শুরু করেন।

যুক্তরাষ্ট্রব্যাপী অভিযানে হাজারো অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের বিমানে করে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান। তবে যখন কেউ উগ্র আচরণ করেন, বিমানে উঠতে চান না তখন হাত-পা বাঁধে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই তরুণও উগ্র আচরণ করেছিলেন। বিমানের অন্য যাত্রীদের জন্য হুমকি মনে করে পুলিশ এ ধরনের কঠোর ব্যবস্থা নিয়ে থাকতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের