পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুট, গ্রেফতার ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৬

পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুট, গ্রেফতার ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৬ |
নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুটের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার আবু সালেক মিয়ার ছেলে রোকন (৪০), সালাউদ্দিন মিয়ার ছেলে হিরা (২৫) ও মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে সিফাত (২২)। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি হাবিবনগর এলাকায় একটি ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে এএসআই সোহেল, কনস্টেবল ফয়সাল, কনস্টেবল মিজানুর রহমান ও সিএনজি অটোরিশা চালক খায়রুল আলম দীপু ঘটনাস্তলে যায়। এসময় ১০ থেকে ১২ জন ছিনতাইকারি পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের একটি শর্টগান ছিনিয়ে নিয়ে যায়। এদের

মধ্যে কনস্টেবল ফয়সালকে গুরুতর আহতঅস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্র লুটের চার ঘণ্টা পর অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?