থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ায় ওসি ক্লোজড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৬

থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ায় ওসি ক্লোজড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৬ |
‘থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে” শিরোনামে সংবাদ প্রকাশের পর রাজধানীর মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম আজমকে ক্লোজ করা হয়েছে। গত ২৭ এপ্রিল অনলাইনে ‘থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে’ শিরোনামে সংবাদটি প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশের তিন দিন পর মিরপুর মডেল থানার ওসি গোলাম আজকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত আদেশে তাকে প্রত্যাহার করা হয়। ওই আদেশে বলা হয়েছে, ঢাকায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে প্রশাসনিক কারণে শুক্রবার (১ মে) ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো। জানা গেছে, মিরপুরে

সামসাদ আরা সাথী নামে এক নারী ব্যবসায়ীকে থানায় ডেকে ৫ লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে এক ওসির বিরুদ্ধে। মিরপুর মডেল থানার একটি মার্কেটের বিষয়ে অভিযোগ দিলে- মামলা ও আসামি ধরার কথা বলে ওই নারীর কাছ থেকে ২ দফা ঘুস নেন মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম আজম। এ ঘটনায় রোববার (২৬ এপ্রিল) ভুক্তভোগী ওই নারী ডিএমপি কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দেন। এ ব্যাপারে মিরপুর মডেল থানার ওসি গোলাম আজমের কাছে জানতে চাইলে বলেন, সাথী নামে এক নারী তার মার্কেটের সমস্যা নিয়ে আমার কাছে আসেন। কাউকে মার্কেট দখল করে দেওয়া কিংবা মার্কেটের ভাড়া তুলে দেওয়া আমার কাজ না। আমি কারও

কাছ থেকে টাকা নেইনি। এটি ভিত্তিহীন। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বলেন, মিরপুর মডেল থানার ওসিকে ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে। নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?