মদ্যপান ত্যাগ জীবনের সেরা সিদ্ধান্ত ছিল: টম হল্যান্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৬

মদ্যপান ত্যাগ জীবনের সেরা সিদ্ধান্ত ছিল: টম হল্যান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৬ |
বিশ্বখ্যাত স্পাইডারম্যান তারকা টম হল্যান্ড সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবনের এক বড় পরিবর্তনের কথা জানিয়েছেন। মাত্র ২৯ বছর বয়সী এই অভিনেতা মদ্যপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে তার জীবনের একটি ‘স্মরণীয় পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, এ সিদ্ধান্ত তার ব্যক্তিগত এবং পেশাদার উভয় জীবনকেই ইতিবাচকভাবে বদলে দিয়েছে। টম হল্যান্ড জানিয়েছেন, ২০২২ সালের জানুয়ারি থেকে তিনি সম্পূর্ণ মদ্যপানমুক্ত জীবনযাপন করছেন। জনপ্রিয় এই অভিনেতা বলেন, গ্ল্যামার জগতের পেছনে থাকা নিরন্তর চাপ এবং মানসিক অস্থিরতা মোকাবিলা করতেই তিনি এই পরিবর্তনটি এনেছিলেন। তার মতে, মদ্যপান সমস্যার সমাধান না করে বরং তা আরও বাড়িয়ে দিচ্ছিল। মদ্যপান ত্যাগের ফলে নিজের প্রতিদিনের জীবনে যে পরিবর্তনগুলো এসেছে, সেগুলো নিয়ে তিনি

দারুণ উচ্ছ্বসিত। টম জানিয়েছেন, এখন তিনি প্রতিদিন সকালে আরও সতেজ মন এবং দ্বিগুণ শক্তি নিয়ে ঘুম থেকে ওঠেন।অ্যালকোহল ছেড়ে দেওয়া তাকে আরও আত্মবিশ্বাসী এবং আবেগীয়ভাবে স্থিতিশীল করে তুলেছে। তিনি মনে করেন, এ পরিবর্তনের ফলে নিজের জীবনের ওপর তার নিয়ন্ত্রণ এবং লক্ষ্য আরও স্পষ্ট হয়েছে। ব্যক্তিগত এ শৃঙ্খলার ছাপ পড়েছে তার ক্যারিয়ারেও। মদ্যপান ত্যাগের পর থেকেই টম হল্যান্ডের ক্যারিয়ার আরও দ্রুত গতিতে এগিয়ে চলছে। বর্তমানে তার হাতে বেশ কিছু বড় বাজেটের হলিউড প্রজেক্ট রয়েছে। বর্তমানে এই অভিনেতা বেশ কিছু আলোচিত সিনেমার কাজ নিয়ে ব্যস্ত, যার মধ্যে ‘দ্য ওডিসি’, ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ও ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ অন্যতম। সূত্র: সামা টিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’