হাওড়ে কৃষকের স্বপ্নভঙ্গ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৬

হাওড়ে কৃষকের স্বপ্নভঙ্গ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৬ |
প্রকৃতির রুদ্ররোষে আরও একবার বিপন্ন দেশের অন্নদাতার স্বপ্ন। কয়েকদিনের টানা বর্ষণ, উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল আর আকস্মিক বন্যায় তলিয়ে গেছে নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ দেশের বিস্তীর্ণ হাওড় ও কৃষি অঞ্চল। বলা বাহুল্য, সোনালি ধান ঘরে তোলার ঠিক আগমুহূর্তে ফসলের এই সলিলসমাধি শুধু হাজার হাজার কৃষকের ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং জাতীয় খাদ্য নিরাপত্তার জন্যও এক অশনিসংকেত। একদিকে ধারদেনা করে ফলানো ধান চোখের সামনে তলিয়ে যাওয়া, অন্যদিকে শ্রমিকের সংকট ও ধানের ন্যায্যমূল্য না পাওয়ার অনিশ্চয়তা-সব মিলিয়ে কৃষকের জন্য এক মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। বৃহস্পতিবার প্রতিবেদনে যে চিত্র উঠে এসেছে, তা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। তবে এই সংকটে সরকার ইতোমধ্যে বেশকিছু সময়োপযোগী

পদক্ষেপ গ্রহণ করেছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় জরুরি ভিত্তিতে কৃষি পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। বিশেষ করে কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা ও উপকরণ পৌঁছানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। এছাড়া হাওড় অঞ্চলের বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে দুর্যোগকবলিত কৃষকদের কৃষি ঋণ মওকুফ বা অন্ততপক্ষে ঋণের কিস্তি আদায় স্থগিত করার বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে। অবশ্য সরকারের এই তৎপরতা ইতিবাচক হলেও মাঠপর্যায়ে এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ। প্রতিকূল আবহাওয়ার উপযোগী কৃষিপ্রযুক্তির উদ্ভাবন ও প্রসারে আমাদের আরও বিনিয়োগ প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ও মূল্য দ্রুত কার্যকর করাও জরুরি, যাতে দুর্যোগের সুযোগ নিয়ে মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটতে না

পারে। কৃষক কার্ডের মাধ্যমে যেন প্রকৃত ক্ষতিগ্রস্তরাই সহায়তা পায়, সেটিও নিশ্চিত করতে কঠোর তদারকি দরকার। আমরা মনে করি, অতীত ও বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মনোযোগী হওয়া প্রয়োজন। স্থায়ী সমাধানে হাওড় অঞ্চলের বাঁধ নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং আবহাওয়া পূর্বাভাসের বার্তা প্রান্তিক কৃষকের কাছে বোধগম্যভাবে পৌঁছানোর কার্যকর ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলাও এখন সময়ের দাবি। ভুলে গেলে চলবে না, কৃষক বাঁচলে দেশ বাঁচবে-এ কথাটি উপলব্ধি করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সঠিক নজরদারির মাধ্যমেই জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব। সরকারের গৃহীত পদক্ষেপগুলো যদি স্বচ্ছতার সঙ্গে কৃষকের দোরগোড়ায় পৌঁছায়, তবেই

তারা এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?