‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৬

‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৬ |
ভারতীয় পরিবারে বিয়ের পর স্ত্রীর সঙ্গে সম্পর্কের সমীকরণের পাশাপাশি বাবা-মায়ের সঙ্গেও সম্পর্ক অনেক সময় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায়। বিশেষ করে একই বাড়িতে থাকলে সিদ্ধান্ত নেওয়া, সংসারের নিয়ম, ব্যক্তিগত পছন্দ-সবকিছুতেই পরিবারের অন্য সদস্যদের উপস্থিতি থাকে। আর এখান থেকেই তৈরি হতে পারে টানাপোড়েন। প্রশ্ন ওঠে, স্বামী কার পক্ষ নিচ্ছেন বাবা-মা, না কি স্ত্রী। সম্প্রতি সম্পর্কবিষয়ক পরামর্শদাতা চেতনা চক্রবর্তী সমাজমাধ্যমে এমন টানাপোড়েনের প্রসঙ্গ তুলেছেন। তার বক্তব্য, নিজের বাবা-মাকে সম্মান করা ও তাদের পাশে থাকা অবশ্যই জরুরি। কিন্তু স্ত্রীকে কখনও এমন বলা উচিত নয় যে, ‘আমার মা-বাবাই আমার এক নম্বর অগ্রাধিকার, তাদের সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নেই।’ চেতনার কথায়, ‘ম্যাচিউরড, সুচরিত্র-মূল্যবোধসম্পন্ন পুরুষ এমন কথা কোনো

দিনও বলবেন না তার স্ত্রীকে। বরং মা-বাবার সঙ্গে বসে সমস্যাটি বোঝার চেষ্টা করবেন, যদি কোনও সমস্যা হয়। স্ত্রীর সঙ্গেও কথা বলে বিষয়টি সামলানোর চেষ্টা করবেন।’ কেন এমন কথা সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে? আসল বিষয়টি শুধু বাবা-মা বনাম স্ত্রী নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিয়ের পর নতুন একটি সম্পর্ককে কীভাবে জায়গা দেওয়া হচ্ছে, সেই প্রশ্নও। বাবা-মাকে ভালোবাসা আর স্ত্রীকে মানিয়ে নিতে বাধ্য করা এক জিনিস নয়। বিয়ের পরেও বাবা-মায়ের প্রতি দায়িত্ব থেকে যায়। তাদের দেখাশোনা করা, প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো কিংবা তাদের সঙ্গে থাকা-এসব নিয়ে প্রত্যেক পরিবারের নিজস্ব পরিস্থিতি রয়েছে। কিন্তু সমস্যা তৈরি হয় তখন, যখন সেই দায়িত্বের অর্থ হয়ে দাঁড়ায়-স্ত্রীকেই সবসময় নিজের

ইচ্ছা, পছন্দ বা অস্বস্তি সরিয়ে রেখে মানিয়ে নিতে হবে। সম্পর্কবিষয়ক পরামর্শদাতার বক্তব্য অনুযায়ী, একজন ভালো স্বামী বাবা-মাকে ভালোবাসবেন, তাদের সম্মান করবেন, কিন্তু একইসঙ্গে স্ত্রীকেও তার জীবনের সমান গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখবেন। অর্থাৎ বিষয়টি ‘কার গুরুত্ব বেশি’-এমন প্রতিযোগিতা হওয়া উচিত নয়। ‘আমার বাবা-মা আগে’-কেন কথাটা বিপজ্জনক? বিয়ের পর একজন নারী যখন নতুন পরিবারে আসেন, তখন তাকেও নতুন পরিবেশ, নতুন মানুষ এবং নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে হয়। সেই সময়ে স্বামী যদি প্রথমেই জানিয়ে দেন যে বাবা-মায়ের সিদ্ধান্তই শেষ কথা এবং তাকেই সবসময় মানিয়ে নিতে হবে, তাহলে সম্পর্কে নিরাপত্তার অভাব দেখা দিতে পারে। তার মনে হতে পারে, এই সংসারে তার মতামতের মূল্য কম। তার স্বামী তার

পাশে নেই। নিজেকে অসহায় বলে মনে হতে পারে। আর সেখান থেকেই তৈরি হতে পারে অভিমান, দূরত্ব ও ধীরে ধীরে ক্ষোভ। স্ত্রীকেই কী তবে বাবা-মায়ের আগে রাখতে হবে? এখানেও বিষয়টি এত সরল নয়। চেতনার মতে, ‘স্ত্রীকে বাবা-মায়ের ওপরে রাখতে হবে এই সহজ নিয়মে দেখলে ভুল হবে। আসল বিষয় হলো পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব ভাগ করে নেওয়া এবং প্রত্যেক সম্পর্কের প্রতি সম্মান রাখা।’ বাবা-মায়ের প্রয়োজন যদি জরুরি হয়, তাদের পাশে দাঁড়ানো স্বাভাবিক। আবার দাম্পত্যজীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে স্ত্রীর মতামতকেও গুরুত্ব দিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! হরমুজে ফের উত্তেজনা, হামলার আশঙ্কায় কমছে জাহাজ চলাচল ক্লাব ফুটবলের লম্বা বিরতিতে আন্তর্জাতিক সূচির আকর্ষণীয় যত ম্যাচ কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড