মোবাইল কোম্পানিগুলো নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫
     ৫:০১ পূর্বাহ্ণ

মোবাইল কোম্পানিগুলো নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ | ৫:০১ 134 ভিউ
আবারো নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে মোবাইল অপারেটররা। চার বছর পর ফাইবার সেবাদাতাদের কাছ থেকে এ নিয়ন্ত্রণ ফিরছে তাদের হাতে। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি হতে যাচ্ছে। ডাটা নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী ডিডব্লিউডিএম মেশিন আমদানি এবং তা ফাইবার নেটওয়ার্কে বসানোর সুযোগ দিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে ৮৬ হাজারের বেশি সরকারি ফাইবার কম খরচে ভাড়া নিয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারবে মোবাইল অপারেটররা। এতে বাড়বে সরকারের রাজস্ব। মোবাইলে ফোরজি সেবায় একজন গ্রাহক নির্ধারিত সাত এমবিপিএস গতিতে সেবা পাচ্ছেন কি না তা পর্যবেক্ষণ, নেটওয়ার্কের সবোর্চ্চ স্থায়িত্ব নিশ্চিত করা এবং মুহূর্তেই ফাইবার কাটা পড়ার নির্দিষ্ট স্থান শনাক্ত করে ডেনস ওয়েভ লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা ডিডব্লিউডিএম মেশিন। ২০১২

থেকে ২০২১ সাল পর্যন্ত বিটিআরসির অনুমতি নিয়ে এই যন্ত্র আমদানি করে ফাইবার নেটওয়ার্কে বসাতো মোবাইল অপারেটররা। ওইসময়ে সরকারি ফাইবার প্রতিমিটার মাত্র ৫-৭ টাকায় ভাড়া নিত তারা। তবে ২০২১ সালেই বিটিআরসি এই সুযোগ ফাইবার প্রতিষ্ঠানকে দিলে কার্যকরভাবে সরকারি ফাইবার ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায়। বেসরকারিতে ক্যাপাসিটিভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশনে প্রায় ১৭ টাকা খরচ করতে হচ্ছে মোবাইল অপারেটরদের। উচ্চ খরচের কারণে ৪৫ হাজার মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে সংযুক্ত মাত্র ৩৫ শতাংশ। তবে সম্প্রতি আবারো ডিডব্লিউডিএম মেশিন আমদানি ও নিয়ন্ত্রণের অনুমতি চায় মোবাইল অপারেটররা। ছাড় দেয়ার আশ্বাস দেয় সরকারও। এই ছাড় দেয়া নিয়ে তীব্র আপত্তি জানান ফাইবার সেবাদাতারা। ফাইবার অ্যাট হোম গ্লোবালের চিফ অপারেটিং অফিসার লেফটেন্যান্ট

কমান্ডার (অব.) মশিউর রহমান বলেন, আন্তর্জাতিক অনেক বিষয়ই বাংলাদেশের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়। একজন সার্ভিস দিতে পারছে না বলে, তার ব্যবসা আরেকজনকে দিয়ে দিতে হবে; এটি অন্যায় আবদার। তবে ফাইবার প্রতিষ্ঠানের আপত্তি ধোপে টিকেনি। বিটিআরসির ২৯৩তম কমিশন সভায় ডিডব্লিউডিএম মেশিন আমদানি ও নেটওয়ার্কে বসানোর অনুমতি মোবাইল অপারেটরদের দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এতে দ্রুত সাইটগুলোকে ফাইবারাইজ ও উন্নত করা যাবে। ফলে কমবে খরচও। আর গ্রামীণফোনের চিফ করপোরেট অফিসার তানভীর মোহাম্মদ বলেন, এ সিদ্ধান্তের সুফল খুব দ্রুতই ভোগ করবেন গ্রাহকরা। শুধু তাই নয়; বিটিসিএল, রেলওয়ে'সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে

ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ দিচ্ছে বিটিআরসি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা