মেদভেদেভের কথায় চটে রাশিয়ার কাছাকাছি সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫

মেদভেদেভের কথায় চটে রাশিয়ার কাছাকাছি সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ |
রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রব্যবস্থার প্রতি ইঙ্গিত করে দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক মন্তব্যে চরম চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মন্তব্যকে ‘উসকানিমুলক এবং তা অনিচ্ছাকৃত বিপর্যয়ের পথ খুলে দিতে পারে’ পাল্টা এ মন্তব্য করে দুটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি ‘প্রয়োজনীয় অঞ্চলে’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এর আগে শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প বলেন, এ সপ্তাহে মেদভেদেভের ‘খুবই উসকানিমূলক মন্তব্যের’ পরিপ্রেক্ষিতে দুটি সাবমেরিনের অবস্থান পরিবর্তন করা হচ্ছে। সম্প্রতি ট্রাম্প ও মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে নিয়ে একাধিক আক্রমণাত্মক মন্তব্যে জড়িয়ে পড়েছেন। বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের অধীন

দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মেদভেদেভ আগের দিন সতর্ক করে বলেছিলেন, ‘কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে, সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত।’ মূলত রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি এ সতর্কবার্তা দেন ট্রাম্পকে। মেদভেদেভের এ মন্তব্যের জবাবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘দুটি পারমাণবিক সাবমেরিন যথাযথ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছি। বোকামি ও উত্তেজনাপূর্ণ এসব শব্দের গুরুত্ব অনেক। অনেক সময় তা অনিচ্ছাকৃত বিপর্যয়ের পথও খুলে দিতে পারে। এবার তেমন কিছু ঘটবে না-এমনটাই আশা করছি।’ তবে কোন অঞ্চলে সাবমেরিন দুটি মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। এদিকে এখন পর্যন্ত রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে

এ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্প তাঁর পোস্টে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন বোঝাতে চেয়েছেন, নাকি কেবল পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের কথা বলেছেন- তা স্পষ্ট করেননি। এ বিষয়ে শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়ার পক্ষ থেকে একটি হুমকি এসেছে যা আমরা যথাযথ মনে করিনি। এই হুমকির প্রেক্ষিতে দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে আমাকে সতর্ক থাকতে হয়েছে। প্রসঙ্গত, ‘ডেড হ্যান্ড’ এমন একটি স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্রব্যবস্থা, যা আশির দশকে সোভিয়েত ইউনিয়ন গড়ে তোলে। এর মূল উদ্দেশ্য ছিল, যদি যুক্তরাষ্ট্র বা কোনো প্রতিপক্ষ প্রথম আঘাতে সোভিয়েত নেতৃত্ব ও কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল ধ্বংস করে দেয়, তবু যেন রাশিয়ার পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবেই চূড়ান্ত প্রতিশোধ নেওয়া যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত ঢাকার বাতাস আজ ‘নির্মল’ ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী