ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা
কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের
‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী
বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি?
এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ৮৫ বাংলাদেশি
মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। রোববার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডবি্লউটিএ ঘাটে মিয়ানমারের জলসীমা থেকে বাংলাদেশি বেসরকারি মালিকানাধীন জাহাজ কর্ণফুলী টাগ-১ এ করে তারা ফেরেন।
এদিকে এর আধাঘণ্টা আগে একই ঘাটে নিয়ে আসা হয় রাখাইন রাজ্যের অস্থিরতায় বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ১২৩ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এবং সেনা সদস্যদের। হস্তান্তর প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হয় মিয়ানমারে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কারাভোগ শেষে ৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। সেইসঙ্গে মিয়ানমারের ১২৩ জনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৮ জন সেনা সদস্য এবং ১১৫ জন বিজিপি রয়েছে।



