মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬

মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ |
মার্কিন নৌ অবরোধের কারণে ইরানে অর্থনৈতিক সংকট আরও তীব্র হচ্ছে। এর ফলে দেশটির সরকারবিরোধীরাও পরিস্থিতির কারণে সরকারের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠতে পারেন বলে মনে করছেন এক বিশ্লেষক। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক স্টিফেন জুনস বলেন, মার্কিন নৌ অবরোধের অর্থনৈতিক প্রভাব ইতোমধ্যে ইরানিদের ওপর পড়ছে। এর সঙ্গে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির সাধারণ মানুষ আগে থেকেই চাপে রয়েছেন। জুনসের মতে, বর্তমানে ইরানের সংকটের প্রধান কারণ হিসেবে মার্কিন অবরোধকে দেখছেন অনেক মানুষ। ফলে এমনকি যারা ঐতিহ্যগতভাবে ইরান সরকারের বিরোধী, তারাও সরকারের প্রতি তুলনামূলক বেশি সহানুভূতিশীল হয়ে উঠতে পারেন। তিনি বলেন, ‘ইরান এখন মূলত যুক্তরাষ্ট্রের

অবরোধের কারণে ভুগছে। ফলে ঐতিহ্যগতভাবে সরকারের বিরোধী মানুষজনও ইরান সরকারের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠবেন। বিশ্লেষক আরও বলেন, উপসাগরীয় দেশগুলো সম্ভবত তাদের ওপর থাকা প্রভাব কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশটির ওপর ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের জন্য চাপ প্রয়োগ করেছে। কারণ শুরু থেকেই এ যুদ্ধ ব্যাপকভাবে অজনপ্রিয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাধারণ রাজনীতিক হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন জুনস। তিনি বলেন, ‘ট্রাম্প কোনো সাধারণ রাজনীতিক নন। তিনি এমন অনেক নীতি অনুসরণ করতে প্রস্তুত, যেগুলো ব্যাপকভাবে অজনপ্রিয়। এই ধরনের চাপ শেষ পর্যন্ত তাকে অবস্থান পরিবর্তনে বাধ্য করবে কি না, সেটিই এখন দেখার বিষয়।’ সূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল