ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ
জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের
যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া
ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী?
দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না
‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো
সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির
মার্কিন ইহুদিদের ৩৭ শতাংশ ফিলিস্তিনিদের পক্ষে
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। উদ্দেশ্য সেখানকার শাসক গোষ্ঠী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করা। আর এই আগ্রাসনে শুরু থেকেই দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের সরবরাহ করা অস্ত্রে ধ্বংস করে দেওয়া হয়েছে পুরো গাজা উপত্যকা।
রিপোর্ট লেখা পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে গাজায় ৪৪ হাজার ১৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে এক লাখ ৪ হাজার ৪৭৩ ফিলিস্তিনি। এদিকে, হামাস নির্মূলে আগ্রাসন চালালেও ইসরাইলের নিজের করা এক জরিপে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৪ থেকে ১৮ বছর বয়সী মার্কিন-ইহুদি তরুণদের এক-তৃতীয়াংশের বেশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র
সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। জরিপটি করেছে ইসরাইলের প্রবাসীকল্যাণ ও ইহুদিবিদ্বেষ মোকাবিলা-বিষয়ক মন্ত্রণালয়। জরিপের ফলাফলে দেখা গেছে, ‘আমি হামাসের প্রতি সহানুভূতিশীল’—এ বক্তব্যকে ‘সমর্থন’ বা ‘শক্ত সমর্থন’ দিয়েছেন ৩৬ দশমিক ৭ শতাংশ মার্কিন-ইহুদি তরুণ। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে ওই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে ৭ শতাংশ। এদিকে জরিপে অংশগ্রহণকারী মার্কিন–ইহুদি তরুণদের বড় একটি অংশ এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যে, ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে। এ হার ৪১ দশমিক ৩ শতাংশ। বিপরীতে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে এ হার ১০ শতাংশ। বিস্ময়কর হল- মার্কিন-ইহুদি তরুণদের উল্লেখযোগ্য অংশ শুধু যে হামাসের প্রতিই
সহানুভূতিশীল তা নয়, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ (৬৬ শতাংশ) সার্বিকভাবে ফিলিস্তিনি জনগণের ব্যাপারেও সহানুভূতিশীল। জরিপে এও দেখা গেছে, এতে অংশগ্রহণকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ ইসরাইলপন্থী মনোভাব পোষণ করে, যেমন ৬২ শতাংশ মার্কিন-ইহুদি তরুণ নিজেদের ইহুদিবাদী বলে বিবেচনা করেন। অন্যদিকে ৮৪ শতাংশ বলেছে, ‘একটি ইহুদি রাষ্ট্র’ হিসেবে ইসরাইলের টিকে থাকার অধিকার রয়েছে।