মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ July, ২০২৬

মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ July, ২০২৬ |
মালয়েশিয়ার কাজাং হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. হারুন অর রশিদকে দেখতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের একটি প্রতিনিধিদল হাসপাতাল পরিদর্শন করেছে। বুধবার (২২ জুলাই) প্রতিনিধিদলটি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে। হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে হারুনের সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়। এ সময় চিকিৎসক জানান, বর্তমানে তার নিয়মিত ডায়ালাইসিস চলছে এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বাংলাদেশে পাঠানোর জন্য ‘ফিট টু ফ্লাই’ সনদ দেওয়া সম্ভব হতে পারে। তবে তার শারীরিক অবস্থার অগ্রগতির ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে। জানা

গেছে, গত ৭ জুলাই হৃদরোগে আক্রান্ত মো. হারুনকে কাজাং হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার কিডনির জটিল সমস্যাও ধরা পড়ে। বর্তমানে হৃদরোগের চিকিৎসার পাশাপাশি কিডনির সমস্যার কারণে তাকে নিয়মিত ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। হাসপাতাল পরিদর্শনের সময় বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল চিকিৎসকদের কাছে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা এবং রোগীর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। পাশাপাশি তার পরিবারের সঙ্গে সার্বিক যোগাযোগ বজায় রাখা এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদানের বিষয়েও আশ্বস্ত করেন। হাইকমিশন জানায়, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা কিংবা অন্যান্য সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের পাশে থেকে চিকিৎসা ও

কনস্যুলার সহায়তা নিশ্চিত করতে হাইকমিশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা