তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬

তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে অচলঅবস্থা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর প্রভাবে মূল্যস্ফীতি ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। আর এসব কিছুর প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে। বুধবার (২২ জুলাই) দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর আজ বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স ৪,১০৩.৩৯ ডলারে নেমে আসে। আগের দিন এটি ৪,১৬৫.৮৭ ডলারে পৌঁছেছিল, যা ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ ছিল। একই সঙ্গে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ১.১ শতাংশ কমে ৪,১০৬.৪০ ডলারে দাঁড়িয়েছে।= বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ইরান ও ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে নতুন হামলা এবং লোহিত সাগরে তেলবাহী জাহাজে হামলার ঘটনায় তেলের দাম

ছয় সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা জোরালো হয়েছে। ইন্ডাসইন্ড সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট জিগার ত্রিবেদী বলেন, তেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে এবং ফেড সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে। আগামী সপ্তাহে ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার অপরিবর্তিত থাকতে পারে বলে বাজারে ধারণা থাকলেও, চলতি বছরের শেষ নাগাদ অন্তত একবার সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৭৭ শতাংশ। স্বর্ণের পাশাপাশি মূল্যবান ধাতুগুলোর মধ্যেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ১.৩ শতাংশ, প্লাটিনামের দাম ১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১.২ শতাংশ কমেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না ‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির হাতে সময় নেই, দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা ডব্লিউএফপির প্রতিবেদন: বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে প্রায় ২ কোটি মানুষ জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ