‘মানবতাবিরোধী অপরাধী’ ইসরাইলের বিচার চাইলেন অস্কারজয়ী অভিনেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪

‘মানবতাবিরোধী অপরাধী’ ইসরাইলের বিচার চাইলেন অস্কারজয়ী অভিনেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ |
অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘মানবতাবিরোধী অপরাধের‘ জন্য ইসরাইলি সরকারের সমালোচনা করেছেন স্পেনের অস্কারজয়ী অভিনেতা হ্যাভিয়ার ব্যারডেম। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ অপরাধীকে বিচার করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে ডোনস্টিয়া লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার নেওয়ার সময় ব্যারডেম এ আহ্বান জানান। এ সময় তিনি সাংবাদিকদের কাছে বলেন, ইসরাইলের বর্তমান সরকার সবচেয়ে চরমভাবে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ‘ সংঘটিত করে যাচ্ছে। পাশাপাশি তারা ‘আন্তর্জাতিক আইন‘ও লঙ্ঘন করতে সচেষ্ট। হ্যাভিয়ার ব্যারডেম উল্লেখ করেন, গত বছরের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হওয়া হামলার জন্য ফিলিস্তিনিদের ওপর সমষ্টিগত শাস্তি দেওয়া ন্যায়সঙ্গত নয়। সেই সঙ্গে গাজায় চালানো ইসরাইলি হামলাগুলোকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য, ভয়াবহ এবং মানবতার জন্য বিপর্যস্ত’ হিসেবে চিহ্নিত করেন। স্প্যানিশ

এ অভিনেতা আরও বলেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোকে ইসরাইলের প্রতি তাদের ‘অযৌক্তিক সমর্থন’ পুনর্বিবেচনা করতে হবে। এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে দায়ীদের বিচার করার আহ্বান জানান। এদিকে প্রায় ১২ মাস ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় এ পর্যন্ত ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া প্রায় ৯৬ হাজার মানুষ আহত হয়েছেন। সেই সঙ্গে গাজায় চলমান অবরোধের কারণে খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। গাজায় ইসরাইলের এসব কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগও উঠেছে। এছাড়া আইসিসির প্রসিকিউটর করিম খান গত মে মাসে আন্তর্জাতিক আদালতের কাছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের নামে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করার অনুরোধ করেছেন। তবে এ বিষয়ে আইসিসির তরফ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। সূত্র: ডেইলি সাবাহ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ