মসজিদে মশার কয়েল ব্যবহার করা কি জায়েজ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪

মসজিদে মশার কয়েল ব্যবহার করা কি জায়েজ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ |
প্রশ্ন : কুরআন-হাদিসের আলোকে মসজিদে কয়েল ব্যবহারের বিধান কী? এতে মশার উপদ্রব থেকে বাঁচা গেলেও কয়েলের দুর্গন্ধের কারণে অনেকের সমস্যা হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর সমাধান কী? উত্তর : ইসলামি শরিয়তে মসজিদে দুর্গন্ধযুক্ত যে কোনো কিছুই নিষিদ্ধ। দুর্গন্ধযুক্ত হওয়ার কারণে পেঁয়াজ, রসুন ইত্যাদি খেয়ে মসজিদে আসতে হাদিসে নিষেধ করা হয়েছে। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, রাসূল (সা.) পেঁয়াজ ও রসুন খেতে নিষেধ করেছেন। কিন্তু প্রয়োজনের তাগিদে আমরা তা খেলে তিনি বলেন, ‘যে এসব দুর্গন্ধযুক্ত উদ্ভিদের অংশ খাবে, সে যেন আমাদের মসজিদের কাছে না আসে। কেননা মানুষ যেসব জিনিসে কষ্ট পায়, ফেরেশতারাও সেসব জিনিসে কষ্ট পান’। [সহিহ মুসলিম, ১১৩৪]। এ হাদিসের ভিত্তিতে আলেমরা

যে কোনো দুর্গন্ধযুক্ত জিনিস মসজিদে প্রবেশ করানোকে নাজায়েজ বলেছেন। কারণ, তা মসজিদে বিদ্যমান মানুষ ও ফেরেশতাদের কষ্টের কারণ হয়। অতএব, মসজিদে দুর্গন্ধযুক্ত কয়েল জ্বালানো জায়েজ হবে না। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য দুর্গন্ধমুক্ত কয়েল বা স্প্রে-জাতীয় কোনো কিছু ব্যবহার করা যেতে পারে। তথ্যসূত্র : সহিহ বুখারি, ৮৫৩; সুনানু আবি দাউদ, ৩৮২৪ আবুল বাশার মুহাম্মদ মুশাহিদ, জৈন্তাপুর, সিলেট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্ষমতা গেলে সবার আগে পল্টি দেন তারকা রাজনীতিবিদরা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যতিক্রম? অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের নোয়াখালীতে পেশাদার পর্ন স্টুডিওর সন্ধান: দুই সন্তানসহ দম্পতি কারাগারে বিবস্ত্র অবস্থায় পরনারীর ঘর থেকে যুবদল সভাপতিকে আটকের পর উত্তম-মধ্যম গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি বঙ্গবন্ধুর প্রেরণার উৎসস্থল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৬ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ভারতের নরেন্দ্র কোম্পানি থেকে ২.৩ টন টিয়ার গ্যাস আমদানি সেনাবাহিনীর বেগমগঞ্জ জেলা নির্বাচন অফিসে ঘুষ-দুর্নীতি: এনআইডি জালিয়াতিতে যৌথ সিন্ডিকেটের দৌরাত্ম্য জুলাইতে মার্কিন দূতাবাসের সেফ হাউসে মজহার শিষ্যদের মগজ ধোলাইপর্ব এবং বেহাত বিপ্লব লিওনেল মেসির বাবা আর নেই আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত: ইরান নাটোরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ভারতের জেন জি-রা কি সত্যিই বাড়ি কেনা বন্ধ করে দেবে? উভয় সংকটে ট্রাম্প, কঠিন সিদ্ধান্তের মুখে ওয়াশিংটন মার্কিন নিষেধাজ্ঞায় পিষ্ট কিউবা, ‘আরেকটি গাজা’ হওয়ার সতর্কবার্তা নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র ২০২৭ সালের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দামে হবে বড় উত্থান নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার বিগ বস বাংলার সম্প্রচার শুরু