ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৫ ট্রেনের বিলম্ব, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড়
ঈদের লম্বা ছুটিতে মহাখালী বাসটার্মিনালে ঘরমুখো মানুষের ঢল
ভুয়া ট্রাফিক জরিমানা নিয়ে বিআরটিএ-ডিএমপির সতর্কবার্তা
ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল
হামে সাড়ে ৫শ মায়ের কোল খালি, অথচ ইউনূসের হাহাকার সুদূর চীন নিয়ে!
দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় ধ্বংসের মুখে চট্টগ্রামের গুলিয়াখালী ম্যানগ্রোভ বন
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
‘মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের বিচার হবে’
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, মন্দিরে হামলার সঙ্গে জড়িতদের বিচার করা হবে। হামলার সময় আইনশৃঙ্খলার দ্বায়িত্বে থাকাদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে।
বৃহস্পতিবার রাজধানীতে একটি পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিদের তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। আগামীতে হিন্দু সম্প্রদায়ের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।
পূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি ও সহযোগিতা রয়েছে জানিয়ে তিনি বলেন, যারা বিভেদ তৈরি করতে চায় তারা দেশের শত্রু। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
তথ্য উপদেষ্টা বলেন, বিগত স্বৈরাচারী সরকার নানাভাবে ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে। গণ অভ্যুত্থানের মতো ধর্ম-বর্ণ ও রাজনৈতিক
মতের ঊর্ধ্বে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
মতের ঊর্ধ্বে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।



