মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬

মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৬ |
কুমিল্লা জেলার ঠাকুরপাড়া কালীগাছ তলায় শনি পূজা চলাকালীন সময় মন্দির প্রাঙ্গণে উগ্রবাদীদের বোমা নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হয়েছেন পুরোহিত কেশব চক্রবর্তী। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের উপাসনালয় ও ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। ফলে প্রশ্ন উঠছে, এই ধরনের হামলার পেছনে কি সংগঠিত উগ্রবাদী মানসিকতা কাজ করছে? সম্প্রতি “ফারাবী” নামের এক ব্যক্তি সামাজিক মাধ্যমে হিন্দু ধর্মকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করেছে বলে অভিযোগ উঠেছে। ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দেওয়া এমন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ছড়িয়ে

পড়লেও এখনো দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে সমালোচনা করছেন অনেকেই। স্থানীয়দের দাবি, এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের পরপরই মন্দিরে বোমা হামলা এবং পুরোহিতের ওপর হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়। কিন্তু মন্দিরে হামলা, ধর্মীয় ব্যক্তির ওপর আক্রমণ এবং সামাজিক মাধ্যমে ধর্মবিদ্বেষী উস্কানি বারবার সামনে আসায় প্রশ্ন জাগছে—সংখ্যালঘুদের নিরাপত্তা কি সত্যিই নিশ্চিত করা হচ্ছে ? পুরোনো উগ্রবাদী চক্রগুলো আবার সক্রিয় হয়ে উঠছে। জেল থেকে মুক্তি পাওয়া কিছু উগ্রপন্থী গোষ্ঠীর তৎপরতা এবং সামাজিক মাধ্যমে ধর্মবিদ্বেষ ছড়িয়ে দেওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে। এমন পরিস্থিতিতে

পরিষ্কারভাবে বলা যায়, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। বারবার হামলা, উস্কানি ও আতঙ্কের ঘটনা প্রমাণ করছে—সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প