ভিলনিয়াস বিমানবন্দরের কাছাকাছি মালবাহী বিমান দুর্ঘটনায় নিহত ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ November, ২০২৪

ভিলনিয়াস বিমানবন্দরের কাছাকাছি মালবাহী বিমান দুর্ঘটনায় নিহত ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ November, ২০২৪ |
লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসের বিমানবন্দরের কাছে একটি মালবাহী বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।একজন নিহত হয়েছে এবং অন্তত দুই জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার(২৫ নভেম্বর) ভোর ৫:৩০ নাগাদ (স্থানীয় সময়) জার্মানির লিপজিগ থেকে উড্ডয়ন করা সুইফট ( SWIFT) এয়ারলাইন্সের মালবাহী বিমানটি ভিলনিয়াস বিমানবন্দরের কাছাকাছি দুর্ঘটনার শিকার হয়।দুর্ঘটনায় একজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে এবং বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লিথুয়ানিয়ার জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান ভিলমান্তাস ভিটকাউস্কাস জানিয়েছেন যে, বিমানটি জিরনিউ স্ট্রিটের কাছে একটি বাড়ির কাছে আছড়ে পড়ে,কিন্তু সৌভাগ্যক্রমে বাড়ির ১২ জন বাসিন্দাই বেঁচে গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার ফলে বিমানবন্দরের কিছু ফ্লাইট বিলম্বিত হলেও, অন্যান্য সব ফ্লাইট সময়মতো উড্ডয়ন করেছে।দুর্ঘটনার পর

আগুনের তীব্রতা প্রচুর,দমকল কর্মীরা ধোঁয়া নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তথ্যসূত্র : সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা