ভারতে পালাতে গিয়ে সচিব আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪

ভারতে পালাতে গিয়ে সচিব আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ |
ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে একেএমজি কিবরিয়া মজুমদার নামের এক যুগ্ম সচিবকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (১২ অক্টোবর) তাকে আটক করা হয়। আটক একেএমজি কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অধীনে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। বিজিবি সূত্রে জানা গেছে, ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ২০৫০/৮-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে একেএমজি কিবরিয়া মজুমদার নামের ওই যুগ্মসচিব ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় সালদানদী বিওপির টহল দল তাকে আটক করে। আটক যুগ্ম সচিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছেন, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী

ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত থাকায় তার নামে একাধিক মামলা রুজু হওয়ায় ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আসেন তিনি। বিজিবি-৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল এএম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে একেএমজি কিবরিয়া মজুমদার নামের এক যুগ্মসচিবকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!