ভারতের জম্মুতে ব্ল্যাকআউট ও বিস্ফোরণ, ড্রোন হামলার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫

ভারতের জম্মুতে ব্ল্যাকআউট ও বিস্ফোরণ, ড্রোন হামলার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ |
ভারত-শাসিত কাশ্মীরের জম্মু শহরে আজ শুক্রবার রাতে ব্ল্যাকআউটের পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে লাল আলো ও বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আল-জাজিরা জম্মুর বাসিন্দা রাশুল সিং ওবেরহ আল-জাজিরাকে জানান, স্থানীয় সময় রাত ৮টার দিকে শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রায় ১৫ থেকে ৩০ মিনিট পর ড্রোন হামলা শুরু হয়। তিনি বলেন, আমি আমার কর্মস্থলে ছিলাম। এমন সময় আকাশে লাল আলো ও বিস্ফোরণ দেখতে পাই। এছাড়া জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে জানান, জম্মুতে এখন ব্ল্যাকআউট চলছে। শহরের বিভিন্ন স্থানে সাইরেন বাজছে। পরে তিনি আরেকটি পোস্টে লেখেন, আমি যেখানে আছি,

সেখান থেকে ভারী কামানের গোলার শব্দ শোনা যাচ্ছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে তৎপরতা শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ হামলার ব্যাপারে এখনো পাকিস্তানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত ‘১৭ বছরে একটি গ্যাসকূপও খনন হয়নি’—তারেক রহমানের দাবিকে ‘অপপ্রচার’ বলছে ফ্যাক্ট ডিটেক্টর রাজধানীর ডেমরায় অদ্ভূত গড়নের বোমাসহ দুই যুবক আটক, তদন্তে নেমেছে এটিইউ ও সিটিটিসি ১৫ই আগস্টের শহিদদের প্রতি ফেসবুকে শ্রদ্ধা, যুবলীগ নেতাকে মারধর, বাড়িতে হামলা ৪১ বিলিয়ন ইউরোর বাজার ক্রমশ সংকুচিত: ইইউতে পোশাক রপ্তানি কমল ১৬.৪৩%, কমেছে দরও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত ২৮ হাজার কোটি টাকা লুটপাটে নেতৃত্ব দেওয়া কে এই মাজেদুর? হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮