ভক্তদের সুখবর দিলেন হিনা খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ November, ২০২৪

ভক্তদের সুখবর দিলেন হিনা খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ November, ২০২৪ |
স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী হিনা খান। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থামিয়ে রাখেননি তিনি। একাধিক পোস্টে হিনা জানিয়েছেন, শারীরিক অসুস্থতা থাকলেও তিনি কাজ চালিয়ে যাবেন, কাজ তার মন ভালো রাখে। ক্যানসারের চিকিৎসা চলছে হিনার, কেমো নেওয়ার অভিজ্ঞতাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন। এসবের মধ্যে এবার হিনা ভক্ত-অনুরাগীদের মাঝে সুখবর দিলেন। তিনি জানান, এবার ‘বিগবস ১৮’-তে তাকে দেখা যাবে। ‘বিগবস ১১’-তে নজর কেড়েছিলেন হিনা। সেসময় একটুর জন্য জয়ী হতে পারেননি তিনি। সেই সিজনে জয়ী হয়েছিলেন শিল্পা শিন্দে। তবে দ্বিতীয় স্থানে থাকলেও প্রচারের আলোয় হিনাকেই বেশি দেখা গিয়েছিল। সালমান খানের সঙ্গে এক মঞ্চে দেখা যাবে হিনাকে। সেই মঞ্চ থেকেই ‘বিগবস’-এর

ঘরের প্রতিযোগীদের সঙ্গে কথা বলবেন অভিনেত্রী। সহজেই অনুমান করা যায়, নিজের পূর্ব অভিজ্ঞতা প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিনা জানিয়েছিলেন, তিনি ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যানসারে আক্রান্ত হলেও কেন কাজ থেকে বিরতি নিচ্ছেন না, তা নিয়েও একটি পোস্ট করেছিলেন হিনা। জীবনের এই পর্বে বহু ক্যানসার আক্রান্তদের সঙ্গে তার দেখা হয়েছে এবং তারাই সাহস জুগিয়েছেন বলে জানান অভিনেত্রী। হিনা লিখেছিলেন, অনেক ক্যানসার আক্রান্ত মানুষের সঙ্গে গত কয়েকদিনে কথা হয়েছে। কারও অবস্থা আমার থেকে ভালো। কারও অবস্থা আমার থেকেও খারাপ। কিন্তু যেভাবে তারা এই রোগের সঙ্গে লড়াই করছেন, তাই আমার কাছে অনুপ্রেরণা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন বাংলাদেশের জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের বৃথা গেল লিটনের বিশ্ব রেকর্ড যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা