ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ মিস করায় মন খারাপ মেসির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ মিস করায় মন খারাপ মেসির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ |
বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২২ মার্চ বাংলাদেশ সময় সকাল ৫.৩০ মিনিটে উরুগুয়ের মাঠে এবং ২৬ মার্চ সকাল ৬টায় ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। ওই দুই ম্যাচের দলে ডাক পেয়েছিলেন মেসি। তবে ছোট্ট একটা ইনজুরির কারণে দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কাতারে বিশ্বকাপ জেতা এই ফুটবলার। তবে বড় দুই ম্যাচ মিস করায় মন খারাপ বলে এক ইনস্টাগ্রাম বার্তায় জানিয়েছেন ইন্টার মায়ামি তারকা। মেসি লিখেছেন, ‘জাতীয় দলের জার্সিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করায় আমি খুবই হতাশ। আমি সত্যিই খুব করে খেলতে চেয়েছিলাম। কিন্তু ছোট একটা ইনজুরিতে পড়ায় আমাকে বিশ্রামে থাকতে হবে। আমি

দলের সঙ্গে থাকতে পারবো না। তবে একজন ভক্ত হিসেবে দলকে সমর্থন করবো এবং গলা ফাঁটাবো। এগিয়ে যাও আর্জেন্টিনা।’ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের। দ্বিতীয় অবস্থানে থাকা উরুগুয়ের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে তারা। টেবিলে ১৯ পয়েন্ট নিয়ে তিনে ও চারে আছে যথাক্রমে ইকুয়েডর ও কলম্বিয়া। পাঁচে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৮।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব! স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?