বেসরকারি হজ প্যাকেজ মূল্য ৫ লাখ ২৩ হাজার টাকা নির্ধারণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪
     ৬:৫১ পূর্বাহ্ণ

বেসরকারি হজ প্যাকেজ মূল্য ৫ লাখ ২৩ হাজার টাকা নির্ধারণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ | ৬:৫১ 177 ভিউ
বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ২৩ হাজার টাকা (কোরবানি বাদে)। আর বিশেষ হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে সাধারণ হজ এজেন্সির মালিকবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উল্লেখিত দু’টি বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেন হাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরদার। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হাবের সাবেক মহাসচিব ফরিদ আহমদ মজুমদার। এক প্রশ্নের জবাবে হাবের সাবেক মহাসচিব ফরিদ বলেন, সরকারি হজ ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ কমেনি। হাজীদের সেবার মান কমিয়ে সরকারি হজ প্যাকেজের মূল্য কম দেখানো হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হারাম শরীফ থেকে হাজীদের বাড়ী ৩ কিলোমিটার দূরে করা হয়েছে। বাংলাদেশি

বয়োবৃদ্ধ হাজীরা এতো দূর থেকে বাসযোগে কাবা ঘরে নামাজ ইবাদত করতে কষ্টের শিকার হবেন। সরকারি হজ প্যাকেজ ঘোষণায় হজযাত্রীদের বিভ্রান্ত করা হয়েছে বলেও হাবের সাবেক মহাসচিব ফরিদ দাবি করেন। হাব নেতা ফরিদ বলেন, ফ্যাসিস্ট পতিত হাসিনা সরকারের সময়ে অতিরিক্ত হজ প্যাকেজের মূল্য বৃদ্ধির দরুণ গত হজে ৪০ হাজার হজ কোটা খালি ছিল। তিনি বর্তমানে ওমরাযাত্রীরা সউদীতে যাওয়া-আসায় ৭৩ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকায় বিমানের টিকিট পাচ্ছেন। সেক্ষেত্রে হজযাত্রীদের বিমান ভাড়া জনপ্রতি ১ লাখ ৪০ হাজার টাকাই নির্ধারণ করা যুক্তিযুক্ত ছিল। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বায়রার সাবেক শীর্ষ নেতা কে এম মোবারক উল্লাহ শিমুল, হাবের সাবেক নেতা মাওলানা ফজলুর রহমান,

আবু তাহের, মুফতি আব্দুল কাদের মোল্লা, মুফতি মোস্তাফিজুর রহমান, মেসবাহ উদ্দিন সাঈদ, জাফর উদ্দিন, মো.আবু সালেহ রাজি(জাভেদ), শহিদুল্লাহ মাষ্টার, এহেসানুল হক, নূরুল্লাহ,এম এ রশিদ। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সরকারিভাবে দুটি হজের প্যাকেজ ঘোষণা করেন। সরকার ঘোষিত প্যাকেজ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, যা গত হজের চেয়ে এক লাখ ৫৯৮ টাকা কম। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এ প্যাকেজে খাবারের ৪০ হাজার টাকা এবং কোরবানির সাড়ে ৭শ’ সউদী রিয়াল ধরা হয়নি। গত হজে সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০

টাকা খরচ হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন ইরান-লেবাননে ইসরায়েলি হামলা, ১৬টি ইরানি মাইন পাতা জাহাজ ধ্বংস যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেওয়া পাকি মন্ত্রীদের ২ মাস বেতন বন্ধ, অফিস চলবে ৪ দিন রাশিয়ান তেল কিনতে অর্থমন্ত্রীর মার্কিন অনুমতি প্রার্থনাঃ রাশিয়ান তেল শোধনে অসম্ভবতা সত্ত্বেও কেন এই পদক্ষেপ? বিএনপি-জামায়াতের সম্মতিতে যুক্তরাষ্ট্রের সাথে করা ইউনূস সরকারের চুক্তিতে দেশের ক্ষতি বছরে ১৩২৭ কোটি টাকা ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’, চলাফেরায় ‘অক্ষম’ বয়োবৃদ্ধ শাহরিয়ার: সাংবাদিকরা তাও মুক্তি পাবেন না? ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির!