বৃষ্টি আরও কয়েকদিন থাকতে পারে, জানাল আবহাওয়া অফিস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫

বৃষ্টি আরও কয়েকদিন থাকতে পারে, জানাল আবহাওয়া অফিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ |
দেশের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব কিছুটা কমে গেছে, ফলে অনেক এলাকাতেই বৃষ্টির পরিমাণ হ্রাস পেয়েছে। তবে ঢাকাসহ দেশের কিছু অঞ্চলে এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের কিছু কিছু স্থানে বৃষ্টির এই প্রবণতা আগামী রোববার পর্যন্ত চলতে পারে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘আগামী ১২ অক্টোবর (রোববার) পর্যন্ত দেশের কিছু অঞ্চলে বৃষ্টি থাকতে পারে। দুই দিন (শুক্র ও শনিবার) বৃষ্টি থাকতে পারে ঢাকায়ও। ১২ অক্টোবরের পর দেশে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে। ১৫ অক্টোবরের দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নিতে পারে। এতে মাসের মাঝামাঝি সময়ে দেশ প্রায় বৃষ্টিহীন হয়ে যেতে পারে। এতে তখন তাপমাত্রাও কিছুটা বাড়তে

পারে।’ এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। মূলত চট্টগ্রাম বিভাগে বৃষ্টি তুলনামূলক কিছুটা বেশি ছিল। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ২২টিতে গতকাল বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে, ৮৭ মিলিমিটার। ঢাকায় এ সময় ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”? থার্টি পার্সেন্টের সরকার! ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর