বিসিবির দায়িত্ব নিতে আগ্রহী তামিম, কী বললেন এই ব্যাটার? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫
     ১১:১৫ অপরাহ্ণ

বিসিবির দায়িত্ব নিতে আগ্রহী তামিম, কী বললেন এই ব্যাটার?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ১১:১৫ 194 ভিউ
ঢেলে সাজাতে গিয়ে উলটো নিত্যনতুন বিতর্কের সৃষ্টি হয়েছে এবারের বিপিএলে। সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে।এমনকি দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির নাকি সামর্থ্যই নেই বিপিএলে দল চালানোর! আর এজন্য শুধু ফ্র্যাঞ্চাইজি নয়, বিসিবিকেও দুষলেন তামিম ইকবাল। সেই সঙ্গে যাচাই-বাছাই করে ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া উচিৎ ছিল বোর্ডের। এমনটা উল্লেখ করে ভবিষ্যতে নিজেই ক্রিকেটের নানা জায়গায় উন্নতিতে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। বুধবার রাতে ফরচুন বরিশালের ১১তম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের মুখোমুখি হন তামিম। এ সময় বরিশালের অধিনায়ককে তার অতীতের এক পারিশ্রমিক বকেয়া থাকার ইস্যুর প্রসঙ্গ তোলা হলে তামিম বলেন, ‘আমিও দেখেছি ২০১২-র ইস্যুটা বারবার আনা হচ্ছে। এটা আসলে ২০১৩ সালের

ইস্যু। বোর্ডে যারা এসেছিলেন, আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন। (যে অ্যামাউন্ট পাওয়ার কথা) ওই অ্যামাউন্ট ছিল না, তার চেয়ে কম ছিল। তবে বিষয়টা সমাধান হয়ে গিয়েছিল’। এ বছর নতুন কিছু ফ্র্যাঞ্চাইজি নিতে গিয়েই বিতর্কের সুযোগ তৈরি হয়েছে। এজন্য বিসিবির দূরদর্শিতার অভাব তুলে ধরে তামিম ক্ষুব্ধ কণ্ঠে জানান, ‘আমি চাই বিপিএল অনেক ভালো করুক, অনেক নাম করুক। একটা সময় আমরা অনেক দ্রুত আগাচ্ছিলাম। যখন ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন খুব সতর্ক হওয়া উচিৎ, কাকে দল দিচ্ছেন কাকে দল দিচ্ছেন না। দিনশেষে একটা দল যদি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারে... অতীতে এমন হয়েছে ৫০ শতাংশ বাকি, শেষপর্যন্ত দর কষাকষি করে ২৫ শতাংশ দেয়, খেলোয়াড়রা খুশি হয়ে চলে

যায়’। এ সময় প্রশ্ন তুলে তামিম বলেন, দোষ তো খেলোয়াড়দের না। ওরা তো ১৬ ম্যাচ ভালো করেই খেলে। দোষ হলো ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির। ওরা এই দর কষাকষিটা কেন খেলোয়াড়দের সঙ্গে করে?’ এবারও রাজশাহীর ক্রিকেটাররা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। টাকাপয়সা খরচ করছেন নিজেদের পকেট থেকে। লিগ পর্বের ১২ ম্যাচ শেষ, কিন্তু দলের একের পর এক অবহেলা ক্রিকেটারদের নিয়ে। বিসিবি ফ্র্যাঞ্চাইজিটিকে আরও সময় বেঁধে দিয়েছে। তামিমের আশা, বিপিএল ও দেশকে আর ছোট না করে দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে। সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, ‘আশা করি সমাধানের চেষ্টা করবেন। এমনটা যেন আর না হয়। এটা শুধু বিপিএলকেই ছোট করে না। দেশের ব্যাপারেও বাজে

বার্তা দেয়। অনেক বিদেশি ক্রিকেটার আসতে চায়। এসব হলে সমস্যা হয়ে যায়। ফ্র্যাঞ্চাইজি ঠিকঠাক বেছে নেওয়া সবচেয়ে জরুরি’। এদিকে ড্রাফটের বাইরে যে ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি হয়, তা থাকে শুধু ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের মধ্যে। ফলে বিসিবি দায়িত্ব নিয়ে ঐ ক্রিকেটারদের পারিশ্রমিক আদায়ে লড়তে পারে না। তামিম দিয়েছেন নতুন প্রস্তাব। বাঁহাতি এই ব্যাটারের মতে, ‘ড্রাফটের বাইরে কেউ সাইনিং করলে এটারও যেন একটা চুক্তিপত্র থাকে। এটার একটা কপি আমি নিজের কাছে রাখব, একটা বিসিবিকে দেব, আর একটা রাখবে ফ্র্যাঞ্চাইজি। অন্তত বিসিবি জানবে আমি কত পাচ্ছি। এ জিনিসটা করলে এসব সমস্যা হবে না। এই টুর্নামেন্টটা হিউজ পটেনশিয়াল। কিন্তু আমরা কাজগুলো ঠিকঠাক করছি না’। ভবিষ্যতে তিনিই এই

সমস্যা সমাধানে উদ্যোগী হতে আগ্রহী কি না- এই প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘বিসিবিকে প্রফেশনাল হতে বলিনি। বলেছি ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়ার সময় আরও সতর্ক হতে। ইনশাআল্লাহ্… আমার মনে হয় বিপিএল শুধু একটা অংশ, তবে আরও অনেক জায়গা আছে যেখানে উন্নতি দরকার’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস