বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়ল নাইজেরিয়ান শেফের বিশাল হাঁড়ি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্ব রেকর্ড করতে গিয়ে ভেঙে পড়ল নাইজেরিয়ান শেফের বিশাল হাঁড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ |
বিশাল হাঁড়িতে বিশ্বের সবচেয়ে বেশি জলফ রাইস রান্না করার চেষ্টা করছিলেন নাইজেরিয়ান শেফ এবং সাবেক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী হিল্ডা বাচি। কিন্তু হাড়িটি ওজন করার জন্য ক্রেনে তোলার সময় ভেঙে যায়। খবর বিবিসির। জনপ্রিয় ফুড ইনফ্লুয়েন্সার বাচির সর্বশেষ বিশ্বরেকর্ড দেখার জন্য লাগোসে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ। ২০২৩ সালে তিনি দীর্ঘ সময় ধরে রান্না করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। পশ্চিম আফ্রিকার জনপ্রিয় খাবার জলফ রান্নার জন্য হিল্ডা বাচির রেসিপিতে ছিল ৪ হাজার কেজি চাল, ৫০০ কার্টন টমেটো পেস্ট এবং ৬০০ কেজি পেঁয়াজ। সব উপকরণ ঢালা হয়েছিল বিশেষভাবে তৈরি ২৩ হাজার লিটার ধারণক্ষমতার ওই হাঁড়িতে। এই খাবার রান্না করতে সময় লেগেছে ৯ ঘণ্টা। তবে

দুটি প্রচেষ্টা সত্ত্বেও বিশাল খাবার ভর্তি হাঁড়িটি ওজন করা সম্ভব হয়নি। তবে বাচির দলের এক সদস্য বিবিসিকে জানান, তারা বিভিন্ন ক্যামেরা থেকে প্রমাণ সংগ্রহ করছেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (জিডব্লিউআর)-এ পাঠানো হবে আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য। সংস্থাটি আগেই ২৮ বছর বয়সী বাচিকে টুইট করে শুভকামনা জানিয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, বিশাল লাল হাঁড়িটি তোলার সময় এক পাশে বেঁকে যায় এবং ভর ধরে রাখার জন্য দেওয়া সহায়ক পায়াগুলো ভেঙে পড়ে। তবে হাঁড়িতে থাকা খাবার পড়ে যায়নি। পরে এই বিশাল জলফ রাইসের পদ—যার মধ্যে ১৬৮ কেজি ছাগলের মাংসও ছিল—ছোট ছোট ভাগে ভাগ করে জনতার মধ্যে বিতরণ করা হয়। শেফ হিল্ডা বাচি

বিবিসি পিজিনকে জানান, এই বিশাল চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা করতে তার এক বছর সময় লেগেছে। তার সঙ্গে ছিলেন লাল ইউনিফর্ম পরিহিত আরও ১০ জন শেফ, যারা লম্বা কাঠের চামচ দিয়ে খাবার নাড়তে সাহায্য করেছেন। তার বিশাল পদ রান্নার জন্য তৈরি ইস্পাতের হাঁড়িটি বানাতে ৩০০ জনের একটি দলের দুই মাস সময় লেগেছিল। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে হাঁড়িটির একটি পা ভেঙে যায়। জলফ রাইস পশ্চিম আফ্রিকার একাধিক দেশের প্রধান খাবার। এটি টমেটো সসে চাল সেদ্ধ করে তৈরি হয় এবং প্রায়ই মাংস বা সামুদ্রিক খাবারের সঙ্গে পরিবেশন করা হয়। বাচি ২০২১ সালে জলফ রাইস প্রতিযোগিতায় জয়ী হন এবং ২০২৩ সালে ৯৩ ঘণ্টা ১১ মিনিট—অর্থাৎ প্রায় চার দিন—টানা রান্না করে

বিশ্বের দীর্ঘতম রান্না ম্যারাথনের রেকর্ড গড়ে আলোচনায় আসেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত ঢাকার বাতাস আজ ‘নির্মল’ ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী