বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করবে না আয়ারল্যান্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬
     ৬:৫৭ পূর্বাহ্ণ

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করবে না আয়ারল্যান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ | ৬:৫৭ 57 ভিউ
নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার বিষয়ে এখনো অনড় বাংলাদেশ। আজ শনিবার আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ তাদের খেলা শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া ও আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয়। তবে এমন অনুরোধে রাজি না হওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে আয়াল্যান্ড ক্রিকেট (সিআই)। বাংলাদেশের গণমাধ্যমে বিসিবি আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব দিয়েছে; এমন খবর প্রকাশের পর এ অবস্থান জানাল আয়ারল্যান্ড। ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা বলেন, ‘আমরা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছি যে নির্ধারিত সূচি অনুযায়ীই খেলা হবে। আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব।’ চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ সি–তে। এই গ্রুপে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে

ও ওমান। অন্যদিকে বাংলাদেশ অবস্থান করছে গ্রুপ বি–তে, যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে। ভারতে যেতে অনিচ্ছুক বাংলাদেশের জন্য বিকল্প সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব তোলে বিসিবি। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিসিবির এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড, কারও কাছেই গ্রহণযোগ্য হয়নি বলেই ইঙ্গিত মিলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস