বিপিএলের নিলামে অংশ নিতে পারবেন না ৯ ক্রিকেটার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫
     ৭:১২ পূর্বাহ্ণ

বিপিএলের নিলামে অংশ নিতে পারবেন না ৯ ক্রিকেটার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫ | ৭:১২ 75 ভিউ
প্রায় এক যুগ পর আবারও নিলাম পদ্ধতিতে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দুই আসরে নিলাম হলেও পরে দীর্ঘদিন ধরে ড্রাফট পদ্ধতিই অনুসরণ করা হয়েছিল। রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টার কিছু সময় পর শুরু হয় এবারের বিপিএল নিলাম। তবে এবার এনামুল হক বিজয়, শফিউল ইসলামসহ ৯ জন ক্রিকেটার বিপিএলের নিলামে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। রোববার হাইকোর্ট এই আদেশ দেন। ৯ ক্রিকেটারের করা রিটে এই আদেশ দেন হাইকোর্ট। তারা হলেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আল আমিন হোসেন, মিজানুর রহমান, আরিফুল হক, মো. নিহাদুজ্জামান এবং সানজামুল হক। রিটকারীদের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ব্যারিস্টার মাহিন এম রহমান অংশ নিয়েছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই সদস্য বিচারপতি সিকদার মাহমুদুর রাজি এবং বিচারপতি রাজিউদ্দিন আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৩০ নভেম্বর ২০২৫ তারিখে প্রদত্ত আদেশে রিট আবেদনগুলো সরাসরি খারিজ করে দিয়েছেন। বিসিবি আগেই জানিয়েছিল, নিলামের তালিকায় থাকা বেশ কয়েকজন ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে বাদ পড়বেন। তবে এদের মধ্যে কে ফিক্সিংয়ের কারণে বাদ পড়েছেন, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এই ক্রিকেটারদের বাদ দেয়ার কারণ পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিসিবি। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপিএলের আসন্ন আসরের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতেই ইন্টিগ্রিটি ইউনিটের

পরামর্শ নেওয়া হয়েছে। তাদের সুপারিশ অনুযায়ীই তদন্তের স্বার্থে কয়েকজন খেলোয়াড়কে এবারের টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের রান আউট নিয়ে উত্তপ্ত মিরপুর, রেগে হেলমেট ছুঁড়ে মারলেন পাকিস্তানের সালমান উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল ৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন আদালতে নাকচ গুরুতর অসুস্থ মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের মুক্তির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বৈশ্বিক নাগরিক সমাজের জরুরি আহ্বান ‘সাউন্ড সিস্টেমের’ সমস্যায় জাতীয় সংগীত শুনতে না পাওয়ায় দাঁড়ায়নি জামায়াত-এনসিপি, দাবি হান্নানের স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির