বিতর্কিত ভাবনাকে নিয়েই কাজ করবেন নির্মাতা, তবে… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

বিতর্কিত ভাবনাকে নিয়েই কাজ করবেন নির্মাতা, তবে…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে গড়ে তোলা বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’র সদস্য ছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এ পরিচয় প্রকাশের আগে ছাত্র-জনতার আন্দোলনে শহিদ আবু সাঈদের ছবি এঁকে বেশ আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। এরপরই প্রকাশ্যে আসে গোপন গ্রুপে সক্রিয় থাকার বিষয়টি। এরপর তাকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। এদিকে তার হাতে রয়েছে ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের একটি সিনেমা। প্রশ্ন উঠেছে, নির্মাতা কি এখন এই বিতর্কিত অভিনেত্রীকে নিয়ে সিনেমাটি বানাবেন? যোগাযোগ করা হলে সিনেমার নির্মাতা হিমু আকরাম বলেন, ‘সিনেমাটিতে ভাবনার চরিত্রের নাম জুলেখা। চরিত্রটি নিয়ে যখন তার সঙ্গে বসি তখন এ বিষয়গুলো ছিল না। অন্যদের মতো আমিও জানতাম না। তাছাড়া প্রতিশ্রুতিরও

ব্যাপার আছে। অতএব কে কী বিতর্ক করেছেন এটা নিয়ে আমি উদ্বিগ্ন নই। ভাবনাকে নিয়েই কাজটি করব।’ বিতর্কিত অভিনয়শিল্পীকে নেওয়ায় সিনেমাটির ওপর প্রভাব পড়বে না বলেও মনে করছেন হিমু। তিনি বলেন, ‘সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইমে যাবে। সুতরাং কয়টা প্রেক্ষাগৃহ পাব তার ওপর আমি নির্ভরশীল নই।’ তবে আনুষ্ঠানিকভাবে যদি ছাত্রদের বিরোধিতাকারী গ্রুপের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তবে তা মেনে নেবেন বলে জানান হিমু আকরাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে শিল্পী নির্মাতাদের বিভিন্ন সংগঠন আছে। সংগঠনগুলো যদি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়, এই শিল্পীদের নিয়ে কাজ করা যাবে না তাহলে মানতে হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া