বিএনপি নেতার নির্যাতনের শিকার সেই রাজমিস্ত্রী মারা গেছেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপি নেতার নির্যাতনের শিকার সেই রাজমিস্ত্রী মারা গেছেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ |
মসজিদের ব্যাটারী চুরির অপবাদে ইসরাফিল নামে এক রাজমিস্ত্রিকে বাড়ি থেকে ধরে আনে এক বিএনপি নেতা কামরুল হাসান লিটন। পরে রশি দিয়ে হাত পা বেঁধে নির্যাতনের পর কোমড়ের নিচে গরম পানি ঢেলে দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজমিস্ত্রি ইসরাফিল। অমানবিক নির্যাতনের এ ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুরে। বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। রাজমিস্ত্রী মো. ইসরাফিল (২৪) উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। অভিযুক্ত মো. কামরুল হাসান লিটন (৪৫) উপজেলার শৈলাট গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর

ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। ভুক্তভোগী রাজমিস্ত্রির বাবা মো. নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, আমার ছেলে সারাদিন রাজমিস্ত্রি কাজ করেন। বাসায় সারারাত ঘুমিয়ে থেকে সকালে ঘুম থেকে উঠার পরপর অভিযুক্তরা এসে আমার ছেলেকে ডেকে নিয়ে স্কুল মাঠে নির্যাতন করে। এমন অমানবিক নির্যাতন করে হত্যার ঘটনায় ন্যায় বিচার চাই।' শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন যায়যায়দিকে বলেন,'নির্যাতনের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। এবিষয়ে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে ।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের