বার্লিনে ১০ বছরের শিশুকে আটক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪

বার্লিনে ১০ বছরের শিশুকে আটক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ |
জার্মানির বার্লিনে ইসরাইলি ‘গণহত্যা’র প্রতিবাদে বিক্ষোভ চলাকালে ফিলিস্তিনের পতাকা বহন করার জন্য ১০ বছর বয়সি এক শিশুকে ধাওয়া করে আটক করে পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় শনিবার বার্লিনে অনুষ্ঠিত ওই প্রতিবাদ-বিক্ষোভ থেকে জার্মান পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। যাদের মধ্যে ১০ বছর বয়সি ওই শিশুটিও ছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, বেশ কয়েকজন জার্মান পুলিশ কর্মকর্তা ১০ বছর বয়সি একটি ছেলেকে প্রথমে ধাওয়া করছে এবং পরে তাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে এ ঘটনায় পুলিশের

আচরণ এবং মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছেন। শিশুদের বিরুদ্ধে এ ধরনের কঠোর পদক্ষেপের জন্য জার্মান পুলিশকে তীব্র সমালোচনা করা হচ্ছে এবং এটি জার্মানির বর্তমান রাজনৈতিক পরিবেশে একটি বড় বিতর্ক সৃষ্টি করেছে। একজন এক্স ব্যবহারকারী লেখেন, ‘বার্লিন পুলিশ ১০ বছর বয়সি এক ছেলেকে ফিলিস্তিনের পতাকা বহন করার জন্য আটক করেছে। এটি খুবই অস্বস্তিকর এবং লজ্জাজনক’। অন্য এক ব্যবহারকারী ব্যঙ্গাত্মকভাবে লেখেন, ‘সাহসী বার্লিন পুলিশ শহরের সবচেয়ে বিপজ্জনক শিশুকে গ্রেফতার করেছে। সে তার পতাকা দিয়ে ফেডারেল সরকারকে উৎখাত করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণা করতে চেয়েছিল’। আরেকজন ব্যবহারকারী এতে হতাশা ব্যক্ত করে বলেন, ‘বার্লিন পুলিশ ১০ বছর বয়সি একটি ছেলেকে তাড়া করেছে। এ বিষয়ে আসলে বলার মতো কিছুই

নেই’। মূলত ঘটনাটি জার্মানির আইন প্রয়োগকারী বাহিনীর আচরণের সমালোচনা এবং মানবাধিকার ইস্যু নিয়েই প্রশ্ন তুলেছে। আর এটি এমন সময়ে ঘটল, যখন বিশ্বজুড়ে ফিলিস্তিন ও গাজা ইস্যুতে নানা সংগঠন ও মানুষের প্রতিবাদের একটি জোয়ার সৃষ্টি হচ্ছে। যেখানে তরুণ থেকে শুরু করে নারী ও শিশু-কিশোরদেরও অংশগ্রহণ বাড়ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ