বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ফ্যাসিবাদ’ ও ‘সন্ত্রাসের রাজত্ব’ কায়েমের অভিযোগ: ফার্স্টপোস্টে ছাত্রলীগের সভাপতির নিবন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ফ্যাসিবাদ’ ও ‘সন্ত্রাসের রাজত্ব’ কায়েমের অভিযোগ: ফার্স্টপোস্টে ছাত্রলীগের সভাপতির নিবন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২৫ |
ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট-এ প্রকাশিত এক নিবন্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ফ্যাসিবাদ’ কায়েমের গুরুতর অভিযোগ তোলা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের লেখা ওই নিবন্ধে দাবি করা হয়েছে, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো ভিন্নমতাবলম্বীদের দমনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) প্রকাশিত ‘হাউ প্রফেসর ইউনূস ইজ টিচিং ফ্যাসিজম ইন বাংলাদেশি ইউনিভার্সিটিজ’ (কীভাবে অধ্যাপক ইউনূস বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাসিবাদের পাঠ দিচ্ছেন) শীর্ষক ওই নিবন্ধে বর্তমান পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। ১৫ হাজার শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও সনদ অকার্যকর নিবন্ধে দাবি করা হয়েছে, ২০২৪ সালের আগস্টের পর থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রায় ১৫,০০০ শিক্ষার্থীর ছাত্রত্ব

স্থায়ীভাবে বাতিল এবং তাদের অ্যাকাডেমিক সনদ অকার্যকর করা হয়েছে। লেখক অভিযোগ করেন, এই শিক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি, কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি এবং তাদের অপরাধ সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্যও জানানো হয়নি। প্রশাসনিক আদেশের মাধ্যমে তাদের শিক্ষাজীবন ধ্বংস করা হয়েছে। এছাড়া রাজনৈতিক পরিচয়ের কারণে সারা দেশে প্রায় ৫ লাখ শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়া বা ক্যাম্পাসে প্রবেশ করা থেকে বিরত রাখা হয়েছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়। শিক্ষক ও কর্মকর্তাদের ওপর ‘মব জাস্টিস’ সাদ্দাম হোসেন তার লেখায় উল্লেখ করেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ‘মব’ বা সংঘবদ্ধ চক্রের শাসন চলছে। ছাত্রদলের ও শিবিরের কর্মীরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করাচ্ছে। সুনির্দিষ্ট কোনো

প্রমাণ ছাড়াই শিক্ষকদের ক্লাসরুমে নিষিদ্ধ করা হচ্ছে। নিবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কারজনকে একটি সেমিনার থেকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া এবং জামিন না দিয়ে চার মাস কারাগারে রাখার বিষয়টি তুলে ধরা হয়। এছাড়া, ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাকে গ্রেপ্তারের ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত হিসেবে অভিহিত করা হয়। বিচার বিভাগ ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহ নিবন্ধে অভিযোগ করা হয়, বাংলাদেশের আদালত প্রাঙ্গণ এখন আর নিরাপদ নয়। বিচারকদের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে এবং অ্যাটর্নি জেনারেল প্রকাশ্যে বিচারকদের জামিন না দেওয়ার জন্য সতর্ক করছেন। এছাড়া ড. ইউনূস

প্রশাসন আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করা হয়। বিদেশি প্রতিনিধিরা যখন বাংলাদেশ সফরে আসেন, তখন ভিন্নমতের শিক্ষার্থীদের দূরে রেখে শুধুমাত্র সরকারের অনুগতদের সঙ্গে তাদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়, যাতে প্রকৃত সত্য ধামাচাপা থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের