বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার শক্তিশালী দল ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার শক্তিশালী দল ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
ওয়ানডে সিরিজ শেষে শ্রীলংকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওই সিরিজের দল আগেই জানিয়েছে টাইগাররা। কুড়ি কুড়ির সিরিজে কাদের নিয়ে লড়বে, আজ তা জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট। ১৭ সদস্যের দলে আছে চমকও। সোমবার লঙ্কান ক্রিকেট বোর্ডের দেওয়া দলে ফিরেছেন চামিকা করুণারত্নে। সাবেক অধিনায়ক দাসুন শানাকা দলে ঢুকেছেন প্রায় এক বছর পর। নিউজিল্যান্ড সিরিজে বাজে ফর্মে থাকা ভানুকা রাজাপাকসে পাননি জায়গা। স্বাগতিকদের নেতৃত্বে থাকবেন চারিথ আসালাঙ্কা। আগামী ১০ জুলাই ক্যান্ডিতে শুরু হবে দুদলের সিরিজ। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টি। ১৬ জুলাই কলম্বোতে শেষ ম্যাচ। সবগুলো খেলা বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই সিরিজ সামনে রেখে কদিন আগেই দল জানিয়েছে বাংলাদেশ। ছোট ফরম্যাটের সিরিজে বহুদিন পর

ফিরেছেন নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়ানডে সিরিজ খেলা দলের বেশিরভাগ খেলোয়াড়ই আছেন টি-টোয়েন্টি দলে। বাকিদের মাঝে আজ লঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলংকার টি-টোয়েন্টি স্কোয়াড চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ভানিদু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো ও ঈশান মালিঙ্গা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব! স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?