বরিশালে বাস টার্মিনালে সংঘর্ষ ভাংচুর, ধর্মঘটের ডাক শ্রমিকদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫
     ১২:০৬ পূর্বাহ্ণ

বরিশালে বাস টার্মিনালে সংঘর্ষ ভাংচুর, ধর্মঘটের ডাক শ্রমিকদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ১২:০৬ 133 ভিউ
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ার জেরে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া, হামলা এবং ৫টি বাস ভাংচুরের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা। মঙ্গলবার রাত ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দিলে; রূপাতলী টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৫ জেলার ১৯টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস মালিক ও শ্রমিকদের জান-মালের নিশ্চয়তা প্রদানসহ হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। এ ঘটনায় দুই গ্রুপের ১০ জন আহত হয়েছেন। এর আগে বিকেলে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বরিশাল ঝালকাঠি সড়ক পথে একটি বাসের হেলপারকে হাফ ভাড়া

নিতে বলে। বাসের হেলপার হাফ ভাড়া না নিয়ে উলটো ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কবিতর্কসহ খারাপ আচরণ করে বলে অভিযোগ। খবর পেয়ে বিএম কলেজ শিক্ষার্থীরা টার্মিনালে গিয়ে বিক্ষোভ করে। এসময় দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়, পাঁচটি বাস ভাংচুর ও সাত শ্রমিককে আহত করে বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে শ্রমিকদের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থী সাব্বির আহমেদ। বাস শ্রমিকরা বলেন, পাঁচটি বাসসহ ইউনিয়ন অফিস ভাংচুর করা হয়েছে। সাত শ্রমিক আহত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রমিকদের আহত করা হয়েছে। এ ঘটনার বিচার চাই। বিএম কলেজ শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, খবর পেয়ে আমরা মহাসড়ক

অবরোধ করে শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। এ বিষয়ে বাস টার্মিনাল সংশ্লিষ্ট কেউ আমাদের সঙ্গে কোন কথা বলেনি। উলটো শ্রমিকরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ধাওয়া দেয়। তিন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। তাই মারধরের ঘটনায় জড়িত শ্রমিকদের বিচার ও হাফ ভাড়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যাত্রী আবদুল মালেক বলেন, পিরোজপুর থেকে ডাক্তার দেখাতে বরিশালে এসে ধর্মঘটে আটকে গেছি। এখন অসুস্থ শরীর নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না। বরিশাল বিভাগীয় বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। কিন্তু সেই আলোচনার দিকে না গিয়ে হঠাৎ করে টার্মিনালে হামলা ভাংচুর করা হল। এ ঘটনার বিচার না

হওয়া পর্যন্ত বাস চালাবে না বলে জানিয়েছে শ্রমিকরা। এখানে আমাদের কিছু করার নেই। বরিশাল ট্রাফিক বিভাগের পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে বলেন, রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের হামলা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা