বরিশালে কাগজে থাকলেও বাস্তবে নেই পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ September, ২০২৪

আরও খবর

ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা

বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে

স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ

“তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক

পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন

সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র

সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের

বরিশালে কাগজে থাকলেও বাস্তবে নেই পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ September, ২০২৪ |
৩১ আগস্ট শুক্রবার রাত ১০টা। হঠাৎ বরিশাল কোতোয়ালি মডেল থানায় হাজির ১৫-২০ জন স্কুলছাত্র। সেখানে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এরপর থানায় ঢুকে খুঁজতে থাকে ওসিসহ সিনিয়র কর্মকর্তাদের। সেই সঙ্গে চলতে থাকে চিল্লাপাল্লা-গালাগাল। খবর পেয়ে থানায় হাজির হন সেনা সদস্যরা। সেই সঙ্গে সাংবাদিকরাও ভিড় করেন সেখানে। তখন স্কুলছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায়, নগরীতে দুদল ছাত্রের মধ্যে মারামারির ঘটনা ঘটলে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা চায় তারা। তবে সেখান থেকে বলা হয়, ঘটনাস্থলে যেতে পারবে না পুলিশ। তাদের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়। শুধু এই ঘটনাই নয়, বুধবার রাতে প্রায় ৪ ঘণ্টাব্যাপী হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে সরকারি ব্রজমোহন কলেজে (বিএম

কলেজ)। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। কয়েক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ ও ভাঙচুর চলাকালে স্থানীয় এবং শিক্ষার্থীরা পুলিশি সহায়তা চান। তবে সেখানে যাননি পুলিশের কোনো সদস্য। এভাবে বরিশালে চাইলেও কেউ পান না পুলিশি সহায়তা। অথচ কাগজে-কলমে থানায়, ফাঁড়িতে উপস্থিত রয়েছেন পুলিশ সদস্যরা। কিন্তু তারা জনগণের কোনো কাজে আসছেন না। চলমান পরিস্থিতিতে যেমন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। আর দিনে সড়ক-মহাসড়কে ট্রাফিক পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন না করায় তীব্র যানজটে নাকাল হচ্ছেন নগরবাসী। ৫৮ বর্গকিলোমিটার বরিশাল নগরীতে যানবাহন বেড়েছে কয়েকগুণ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর রূপাতলী, নথুল্লাবাদ, নতুনবাজার, বাংলাবাজার, বটতলা, হাতেম আলী চৌমাথা, সদর রোড, বাজার

রোড, চকবাজারসহ বেশিরভাগ সড়কে যানজট লেগেই থাকে। দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে যানজট বেড়েছে বলে মনে করছেন অনেকে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী বলেন, ‘ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে পুলিশের আন্তরিকতায় যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা দেখেছি ফাইন করা বা মামলা দেওয়ার ক্ষেত্রে যতটা আগ্রহ থাকে চালকদের নিয়মে আনতে তেমন কোনো ভূমিকা দেখা যায় না। শুধু মামলা দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে না। ট্রাফিক ব্যবস্থা একটা নিয়মে আনতে হবে।’ সচেতন নাগরিক সমাজের বরিশাল জেলা সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, ‘স্বৈরাচারী সরকার পতনের প্রথম সপ্তাহ কিছুটা এলোমেলোভাবে চললেও এখন তো দেশ স্বাভাবিক ভাবেই চলছে। তারপরও বরিশাল ট্রাফিক বিভাগ কেন নিষ্ক্রিয়? নগরীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে ট্রাফিক পুলিশের একটা বড় ভূমিকা থাকে। এছাড়া ট্রাফিক পুলিশের নীরব ভূমিকায় বরিশালে দিনদিন বাড়ছে অবৈধ যানবাহন। যা বন্ধ করা দরকার।’ যানজট নিরসনের বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) তানভির আরাফাত বলেন, ‘অবৈধ গাড়ি আটক করলেও অনেকে জোট বেঁধে প্রতিবাদ করেন কেন গাড়ি আটক করা হয়েছে। তবে শিগগিরই আমরা জোরদারভাবে আইনি ব্যবস্থা নেব। আশা করি এতে যানজট কমবে।’ সার্বিক বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, ‘রোববারের (আগামীকাল) আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব সমস্য তুলে ধরা হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা