ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা
নভেম্বরে আসিয়ান ডিজিটাল অর্থনীতি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা
মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ
মালয়েশিয়ার ইমিগ্রেশন সিস্টেম বিকল, সীমান্তজুড়ে চরম ভোগান্তি
ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে মালয়েশিয়ায় ঈদ উদযাপিত
অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি
পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪
ফ্লোরিডায় এক সপ্তাহে গ্রেফতার ১১২০ অবৈধ অভিবাসী
এক সপ্তাহের অভিযানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক হাজার ১২০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। ‘অপারেশন টাইডাল ওয়েভ’ নামের অভিযানটি গত ২১ এপ্রিল থেকে শুরু হয়ে চলে ২৬ এপ্রিল পর্যন্ত। দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) সংস্থা এসব তথ্য জানিয়েছে।
আইসিই বলছে, গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই গুয়াতেমালা, মেক্সিকো ও হন্ডুরাসের নাগরিক।
সংস্থাটি জানিয়েছে, আটককৃতদের মধ্যে ৩৭৮ অবৈধ অভিবাসী রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিবাসন বিচারকের মাধ্যমে চূড়ান্ত বহিষ্কারের আদেশ জারি হয়েছে। বাকিরা আইসিই হেফাজতে রয়েছেন এবং তারা এখন অভিবাসন আদালতে শুনানির অপেক্ষায় আছেন।
ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস বলেন, ‘আমরা গর্বিতভাবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করছি। ২০২৪ সালের নির্বাচনি ম্যান্ডেট অনুযায়ী আমাদের সীমান্ত সুরক্ষা ও অভিবাসন আইন বাস্তবায়নের অঙ্গীকার
পূরণ করছি। এ ধরণের অভ্যন্তরীণ অভিযানে আমরা আরও অংশ নিব।’
পূরণ করছি। এ ধরণের অভ্যন্তরীণ অভিযানে আমরা আরও অংশ নিব।’



